বিক্রম ব্যানার্জী, কলকাতা: গলতে শুরু করেছে সম্পর্কের উপর চেপে থাকা পুরু বরফের আস্তরণ। ফের কাছাকাছি আসছে ভারত-চিন (India-China Relations)। গালওয়ানের রক্তক্ষয়ী সংঘাতের পর প্রথমবারের মতো দীর্ঘ সাত বছর পেরিয়ে ভারত (India) সফরে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন তিনি। আর সেই বৈঠক থেকেই দু’দেশের সম্পর্কের ভিত আরও খানিকটা মজবুত হয়েছে। এবার ড্রাগন একেবারে মেনে নিল ভারত তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাছের বন্ধু। ব্রিকস সম্মেলনের পর এবার ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে দিল্লিতে বৈঠক করলেন চিনের বাণিজ্যমন্ত্রী।
ভারতকে কাছের বন্ধু মেনে নিলো চিন!
ব্রিকস সম্মেলনের মধ্যে দিয়েই ভারত এবং চিনের মধ্যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হতে চলেছে বলেই আশা করছেন কূটনৈতিক মহলের একাংশ। এরই মাঝে, ভারতে অবস্থিত চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সোশ্যাল মিডিয়ায় দু’দেশের মধ্যে হওয়া বৈঠক নিয়ে তথ্য দিতে গিয়ে ভারতকে চিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।
ইনস্টাগ্রাম থেকে একটি পোস্টে ইউ জিং লিখেছেন, “ভারত চিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিবেশী।” তাঁর দাবি, আবারও দুই দেশের স্বার্থের কথা মাথায় রেখে চিন ভারতের সাথে কাজ করতে প্রস্তুত। অর্থনৈতিক এবং বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। ভারতে অবস্থিত চিনা দূতাবাসের তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, চিন মনে করে দুই দেশের মধ্যে থেকে যাওয়া সমস্যাগুলির সমাধান করা হলে উভয় দেশের জনগণের লাভ হবে।
China’s Minister of Commerce Wang Wentao met with Indian Minister of Commerce and Industry Piyush Goyal in Delhi.
India is an important neighbor of China. China stands ready to work with India to implement the important consensus reached by the leaders of the two countries,… pic.twitter.com/2oLJweWLoD
— Yu Jing (@ChinaSpox_India) September 14, 2026
আরও পড়ুন: বিয়ের পরই জাতীয় দল থেকে বাদ পড়লেন KKR-র সবচেয়ে দামি প্লেয়ার গ্রিন
বলাই বাহুল্য, এশিয়ার দুই প্রতিবেশী ভারত এবং চিনের মধ্যেকার সম্পর্কে উন্নতি হওয়ায় উপকৃত হতে চলেছে দুই দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক খাতও। ইতিমধ্যেই দুই দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চিনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও দিল্লিতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের সাথে বৈঠক করেছেন। আর সেখানেই দুই দেশের বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে দুই প্রতিবেশী। যদিও সেই পথটা প্রশস্ত করে দিয়েছেন ভারতের প্রধান এবং চিনের রাষ্ট্রপ্রধান যথাক্রমে নরেন্দ্র মোদি এবং জিনপিং। কূটনৈতিক মহলের কেউ কেউ বলছেন, চিন ভারতকে কাছের বন্ধু হিসেবে মেনে নেওয়ায় কপালে চিন্তার ভাঁজ বেড়েছে পাকিস্তানের! কারণ সমস্ত সমস্যা মিটিয়ে চিন যদি ভারতের দিকে ঝুঁকে যায় সেক্ষেত্রে পাকিস্তানের জন্য পরিস্থিতি যে কথাটা কঠিন হবে সে কথা বলার অপেক্ষা রাখে না।










