রাজনীতিতে নতুন সমীকরণ, চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ সৌরভের

Published:

Updated:

Lawyer Sourav Chunder
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রাক্কালে বড় চমক নিয়ে আসল তৃণমূল (Trinamool Congress)। এবার শাসকদলের ঝাণ্ডা ধরলেন আইনজীবী সৌরভ চন্দ্র (Lawyer Sourav Chunder)। আজ অর্থাৎ বৃহস্পতিবার, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে সৌরভ জোড়া ফুলে যোগ দিলেন। একদিকে যখন বিজেপির শিবিরে তুখোড় সাংবাদিক সন্তু পান অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন, সেই সময় সৌরভের তৃণমূলে যোগদান নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক শিবিরে।

তৃণমূলে যোগ দিলেন সৌরভ

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বৃহস্পতিবার, তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র। সেখানে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নিতে একাধিক আলোচনা করা হয়েছে ঠিক তেমনই আবার বিজেপির বিরুদ্ধে একাধিক সমালোচনা করা হয়েছে। জানা গিয়েছে, আইনজীবী সৌরভ চন্দ্র খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর বাবা একজন নামকরা কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং মা ছিলেন রাজা রাজেন্দ্র মল্লিকের পরিবারের সদস্য। আর এই পরিবারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে বেশ আপ্লুত তৃণমূল কংগ্রেস।

মেনকা গুরুস্বামীর নাম রাজ্যসভার প্রার্থী তালিকায়

কিছুদিন আগেই রাজ্যসভায় প্রার্থী তালিকায় তৃণমূল সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম ঘোষণা করেছিলেন, তারপরেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল, একের পর এক আইনজীবীর এই যোগদান নিয়ে শাসকদল ক্রমেই বৃহত্তর শক্তি প্রদর্শন করে চলেছে, যা বিরোধী দলকে খানিক চিন্তায় ফেলে দিয়েছে। যদিও কিছুদিন আগেই অমিত শাহের হাত ধরে পরিবর্তন যাত্রায় মথুরাপুরে বিশিষ্ট সাংবাদিক সন্তু পানে যোগদান করেন বিজেপিতে। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত বিজেপি অন্দরে তুমুল উচ্ছ্বাস দেখা গিয়েছে। তাঁর দাবি রাজ্যের পরিবর্তনে গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘তিন মাসের সামগ্রী …’ যুদ্ধের আবহে রেশন নিয়ে রাজ্যগুলোকে বড় নির্দেশ কেন্দ্রের

প্রসঙ্গত, সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তাই তার আগে থেকেই নেতাকর্মীদের চাঙ্গা করতে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপিতে। অন্যদিকে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে জেলায় জেলায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নেতা মন্ত্রীরা। বিধানসভা নির্বাচনের আবহে এই হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে রীতিমত স্তম্ভিত রাজ্য বাসী, এখন দেখার চতুর্থবার মুখ্যমন্ত্রীর পদ কে দখল করে।