সচিন নন, অল্প বয়সে অভিষেক হওয়া ৫ প্লেয়ারের তালিকায় শীর্ষে এক পাকিস্তানি

Published:

Sachin Tendulkar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স 15 বছর হলেও ক্রিকেটে (Cricket) দাপট দেখাচ্ছেন বৈভব সূর্যবংশী। এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে বৈভবের জুড়ি মেলা ভার! ইতিমধ্যেই 8 ম্যাচে 400 রান সম্পূর্ণ করে তালিকায় বিরাট কোহলিদের পেছনে ফেলে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়েই বড়দের টিম ইন্ডিয়ায় অভিষেক হতে পারে এই খুদের। আর সেটা হলে ভারতের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার মধ্যে দিয়ে সচিনের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দেবেন তিনি। কিন্তু জানেন কি সবচেয়ে কম বয়সী প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া প্লেয়ার তেন্ডুলকর নন বরং এক পাকিস্তানি।

সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া 5 প্লেয়ার

হাসান রাজা

আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সী প্লেয়ার হিসেবে অভিষেকের রেকর্ড ধরে রেখেছেন পাকিস্তানের হাসান রাজা। মাত্র 14 বছর 227 দিন বয়সকে পুঁজি করে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি। 1996 সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান দলে জায়গা পেয়েছিলেন তিনি। এই প্লেয়ারের রেকর্ড আগামী দিনে কেউই ভাঙতে পারবেন না। কারণ ICC-র নতুন নিয়মে এখন আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র দলে খেলার ন্যূনতম বয়স 15 বছর।

মহম্মদ শরীফ

হাসান রাজার পর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া প্লেয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মহম্মদ শরীফ। মাত্র 15 বছর 116 দিন বয়সে বাংলাদেশের হয়ে সিনিয়র দলে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন তিনি। এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বৈভব সূর্যবংশীর।

মোহাম্মদ মুশতাক

পাকিস্তানি তারকা মোহাম্মদ মুশতাক 15 বছর 124 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। 1959 সালে পাকিস্তানের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল এই প্লেয়ারের। সেই সূত্রেই সর্বকনিষ্ঠ প্লেয়ারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

আকিব জাভেদ

অল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া প্লেয়ারদের তালিকাতে চতুর্থ স্থানে নাম আসে পাকিস্তানের প্লেয়ার আকিব জাভেদের। মাত্র 16 বছর 127 দিন বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ দখল করেছিলেন এই প্লেয়ার। বর্তমানে তিনি একজন নির্বাচক।

অবশ্যই পড়ুন: ভোট মিটতেই দাম বাড়ল পেট্রোল, ডিজেলের? জানাল কেন্দ্র

সচিন তেন্ডুলকর

ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিত, ভারতীয় মহাতারকা সচিন তেন্ডুলকর মাত্র 16 বছর 205 দিন বয়সেই টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করেন। সে কারণেই সর্বকনিষ্ঠ প্লেয়ারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি।