প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুন মাস প্রায় শেষের মুখে, কিন্তু আবহাওয়ার খামখেয়ালি রূপ এখনও কাটেনি। বসন্তের আকাসে উঁকি মারছে কালো মেঘ। গতকাল সন্ধ্যায় কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বেশ বৃষ্টি (Weather Tomorrow) হয়েছিল, কিন্তু তাতেও ঠান্ডা হয়নি আবহাওয়া, অস্বস্তি ছিলই। তবে খবর পাওয়া যাচ্ছে ঘূর্ণাবর্তের জেরে ফের রবি থেকেই বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আবার এই ঘূর্ণাবর্তের সঙ্গে একটি অক্ষরেখাও যুক্ত হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে, যা ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। এর প্রভাবে আগামী রবিবার, থেকে কলকাতার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বজায় থাকবে অস্থির আবহাওয়া। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই বললেই চলে। রোদের তাপ থাকবে বেশ, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের দাপট দেখা যাবে। তবে আগামী রবিবার থেকে হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির প্রভাব কিছুটা বাড়তে পারে। যদিও ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: LPG সংকটের জের, রেস্তোরাঁর বিলের সাথে যুক্ত হচ্ছে গ্যাসের চার্জ!
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কম থাকলেও উত্তরবঙ্গে এখনও চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামীকাল, শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা কমতে পারে। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির মেজাজ থাকবে উত্তরবঙ্গে।












