সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৬ মার্চ, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মকর আর কুম্ভ রাশিতে এবং সূর্য মীন রাশিতে বিরাজ করছে। আজ ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রের প্রভাব পড়বে। দ্বাদশী তিথির এই বিশেষ দিনটিতে শিব এবং সিদ্ধ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:৩০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ সোমবার, তাই কিছু রাশির জাতক জাতিকাদের উপর বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে। কিন্তু কিছু রাশির জন্য আজকে দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন, সে আপনি যাই করেন না কেন। আজ আবেগ নিয়ন্ত্রণ করতে অসুবিধা হতে পারে। চারপাশের লোকদের সঙ্গে ঝগড়া হতে পারে। তবে এই পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো। আজ আপনি লক্ষ্য অর্জনের জন্য একাগ্রতার সঙ্গে মনোনিবেশ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ সচ্ছল যাবে। অবসর সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করতে পারেন।
প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য বাড়িতে রুপার পাত্রে সাদা ফুলের তোড়া রাখার চেষ্টা করুন।
বৃষ রাশি: ব্যক্তিত্ব বিকাশের উপর আজ শক্তিকে আরও উন্নত করার জন্য মনোনিবেশ করাতে হবে। অমীমাংসিত বিষয়গুলি আরও জটিল হয়ে উঠতে পারে এবং আপনার উপর সমস্যা সৃষ্টি করবে। আজ আপনার মিষ্টি হাসি অনেকের রাগ ভাঙ্গাতে সাহায্য করতে পারে। চারপাশের মানুষজন আজ আপনার সঙ্গে দিনটি খুব ভালোভাবে কাটাবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি ইতিবাচক। তবে আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। স্বল্প বা মধ্যমেয়াদী কোর্সে ভর্তি হয়ে প্রযুক্তিগত দক্ষতাকে উন্নত করতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়ির বাইরে বেরোনোর সময় কপালে জাফরান কিংবা হলুদের তিলক লাগানোর চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আনন্দ, ভ্রমণ ও সামাজিক সমাবেশ আপনাকে খুশি রাখবে। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। কিছু লোক আজ আপনার থেকে বেশি প্রতিশ্রুতি চাইতে পারে। কৌশল করতে জানলে ভালো ফলাফল পাবেন। প্রিয়জনের কাছ থেকে কঠোর কথা আজ আপনার মেজাজ নষ্ট করবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। তবে আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। লোকেরা আপনার দৃঢ় সংকল্প আর ক্ষমতার প্রশংসা করতে পারে।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে কালো কুকুরকে যত্ন নিতে হবে।
কর্কট রাশি: আজ অতিরিক্ত সময় নিজের সখের পিছনে বা সবথেকে বেশি পছন্দের কাজটি করতে পারেন। নিকট আত্মীয়দের সাহায্যে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে এবং আর্থিক সুবিধা পাবেন। আজ প্রচেষ্টা আপনার জন্য ফলপ্রসু হবে। নতুন প্রকল্প আর উদ্যোগ বাস্তবায়নের জন্য আজকের দিনটি দুর্দান্ত। আজ যদি নিজেকে বিশ্বের ব্যস্ততার মধ্যে হারিয়ে ফেলেন, তবে নিজের জন্য সময় দিতে হবে। স্ত্রী আপনাকে আরও বিশেষ সময় দিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ ভালো যাবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য জলে নারকেল ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আনন্দ করার এবং পছন্দের কাজগুলি করার দিন। সঞ্চয় করতে পারবেন। তবে বিনিয়োগ করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। আজ কাছের মানুষরা আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি করবে। ভালোবাসার অনুভূতি আজ খুবই ইতিবাচক হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি সচ্ছল যাবে। কিন্তু পরিবারে ঝামেলা হতে পারে। আজ মূল্যবান সম্পর্কগুলোকে সময় দিতে হবে। নাহলে সেই সম্পর্কগুলি ভেঙ্গে যাবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে যবের আটার বল তৈরি করে মাছদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ সুখের দিন হিসেবে মানসিক চাপ আর ঝামেলা এড়িয়ে চলতে হবে। অবাস্তব পরিকল্পনা আর্থিক ক্ষতি করতে পারে। প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময় করার জন্য দিনটি বেশ দুর্দান্ত। রোমান্টিক অনুভূতিতে হঠাৎ পরিবর্তন আজ আপনাকে বিরক্ত করতে পারে। নতুন তথ্য পাবেন যা আপনার প্রতিযোগিদের উপর এগিয়ে রাখবে। নতুন প্রকল্প শুরু করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করুন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে আজ। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে প্রতিদিন সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ অলসতা বা কম শক্তির মাত্রা আপনার শরীরের জন্য বিষের মতো কাজ করবে। সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। অসুস্থতার বিরুদ্ধে নিজেই লড়াই করতে পারবেন। শিক্ষার্থীরা আজ প্রেমে আচ্ছন্ন হতে পারে। বিবাহিতদের জন্য দিনটি খুবই ভালো। আজ ছোট ভাইবোনেরা আপনার কাছে পরামর্শ চাইতে পারে। মিষ্টি হাসি দিয়ে আপনার প্রেমিকের দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারেন। নতুন প্রকল্পে কাজ করার আগে অবশ্যই সাবধানে চিন্তা করুন।
প্রতিকার: চাকরি কিন্তু ব্যবসায় লাভের জন্য অন্ধ, কুষ্ঠ রোগী বা প্রতিবন্ধীদেরকে একটি রংয়ের পোশাক দান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনি নিজেকে আরামদায়ক আর সঠিক জীবন উপভোগ করার মেজাজে পাবেন। পরিচিত মানুষদের মাধ্যমে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। বুদ্ধিমত্তার প্রভাব ব্যবহার করে সংবেদনশীল পারিবারিক সমস্যাগুলি সমাধান করতে হবে। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার স্ত্রীর সাথে মূল্যবান সময় কাটাতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কোনও রকম সমস্যা দেখা দেবে না বলেই অনুমান করা হচ্ছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে খাবারে মধু ব্যবহার করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ নম্র স্বভাবের প্রশংসা করা হতে পারে। অনেকেই আপনার প্রশংসা করবে। আজ অর্থ সঞ্চয় করতে পারেন। তবে তার জন্য দক্ষতা দরকার হবে। এমন কার্যকলাপে জড়িত থাকা উচিত যা আপনাকে আগ্রহের লোকদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণ হয়ে উঠতে পারে কোনও অপরিচিত ব্যক্তি। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। ব্যবসায়িক সিদ্ধান্তে জড়ানো আজ এড়িয়ে চলুন।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে দরিদ্র মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করুন।
মকর রাশি: কাজের চাপ আজ আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। মামা কিংবা দাদা আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে। বন্ধুদের ঝামেলা বা চাপের কারণে আপনি অসুস্থ বোধ করতে পারেন। এটি আপনার প্রেমের জন্য উত্তেজনাপূর্ণ হবে। সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করুন এবং যতটা সম্ভব সেটিকে রোমান্টিক করার চেষ্টা করুন। আজ আপনার মন কাজে ব্যস্ত থাকবে। যার ফলে পরিবার এবং বন্ধুদের জন্য সময় বের করতে পারবেন না। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে তামা বা সোনার পাত্রে জল পান করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার শারীরিক পরিবর্তনগুলি চেহারাকে উন্নত করতে পারে। সারাদিন ধরে অর্থের প্রবাহ বজায় থাকবে এবং যত দিন এগোবে তত সঞ্চয় করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে কিছু আরামদায়ক সময় কাটাতে পারেন। তাদের অনুপস্থিতিতে আজ আপনি বন্ধুর উপস্থিতি অনুভব করতে পারবেন। পরিবারে সুখ শান্তি থাকবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ সচ্ছল যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। বিবাহিত জীবনে আজ গোপনীয়তা বজায় রাখতে হবে। একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠতে পারেন আজ।
প্রতিকার: প্রেমের জীবনকে আরও উন্নত করতে হলে সুগন্ধি রুমাল পকেটে রাখার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার আশা সুগন্ধির মতো আচরণ করবে। বিবাহিতদের সন্তানের শিক্ষার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে পারে। ডাক বা ইমেলের মাধ্যমে কোনও গুরুত্বপূর্ণ মেসেজ পরিবারের জন্য সুসংবাদ নিয়ে আসবে। মিষ্টি হাসি দিয়ে আজ আপনার প্রেমিকের দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারেন। সেমিনার বা কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করলে নতুন ধারণা পেতে পারেন। পরিবার এবং বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই ভালো যাবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে স্ত্রীকে সম্মান করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal












