২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাবেন না টিম ইন্ডিয়ার এই ৫ ক্রিকেটার!

Published:

These 5 Indian cricketers may miss 2027 ODI World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মিটেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার ভারতীয় দলের চোখ 2027 ওয়ানডে বিশ্বকাপে (2027 ODI World Cup)। যেভাবেই হোক আসন্ন বিশ্বকাপের ট্রফি কাঁধে তুলতে হবে ভারতকে (India)। সেই লক্ষ্যেই ধীরে ধীরে প্রস্তুতি সারছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। সব ঠিক থাকলে, 2027 এর অক্টোবর অথবা নভেম্বর মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে এই মহা টুর্নামেন্ট। আর তার আগে শোনা যাচ্ছে আসন্ন বিশ্বকাপে জায়গা পাবেন না ভারতের 5 ক্রিকেটার! কারা তাঁরা?

2027 ওয়ানডে বিশ্বকাপে জায়গা হবে না এই প্লেয়ারদের!

প্রথম প্লেয়ার

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। অধিনায়ক হিসেবে সফল হলেও ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে দেখা গেল না সূর্যকে। 36 বছর বয়সী এই ক্রিকেটার ওয়ানডেতেও খুব একটা নিজেকে মেলে ধরতে পারেন না। সে কারণেই ভারতীয় ওয়ানডে দল থেকে বহুদিন বিচ্ছিন্ন তিনি। একাধিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সূর্যকে দলে জায়গা দেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বলাই বাহুল্য, 2023 একদিনের বিশ্বকাপে 7 ইনিংসে অংশ নিয়ে মাত্র 106 রান করেছিলেন তিনি। এরপর থেকে আর ওয়ানডে দলে দেখা যায়নি তাঁকে।

দ্বিতীয় প্লেয়ার

ভারতীয় দল থেকে বহুদিন বিচ্ছিন্ন শার্দুল ঠাকুর। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আর ভারতীয় দলের জায়গা হয়নি তাঁর। যদিও পরবর্তীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করা সত্ত্বেও এই ভারতীয় অলরাউন্ডারের উপর ভরসা রাখতে পারেনি বোর্ড। মনে করা হচ্ছে এই প্লেয়ারকেও আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে দেখা যাবে না।

তৃতীয় প্লেয়ার

2023 ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন মহম্মদ শামিও। এরপর অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সেটাই ছিল শেষ। এরপর থেকে আর জাতীয় দলে ডাক পাননি শামি। মনে করা হয়েছিল হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবেন তিনি। তবে সেটাও হয়নি। এই মুহূর্তে খেলোয়াড়ের ফিটনেস নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নয় নির্বাচন কমিটি। মূলত সে কারণেই শামির জন্য খুলছে না জাতীয় দলের দরজা। 2027 ওয়ানডে বিশ্বকাপেও বোর্ডের পরিকল্পনায় নেই তিনি।

চতুর্থ প্লেয়ার

2027 ওয়ানডে বিশ্বকাপে জায়গা করাটা যথেষ্ট কঠিন হবে ভারতীয় দলের আরেক প্লেয়ার প্রসিদ্ধ কৃষ্ণার পক্ষে। কেননা ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার দাবিদার মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, হর্ষিত রানারা। তাছাড়া জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াররা তো আছেনই। মূলত সে কারণেই মনে করা হচ্ছে কৃষ্ণার পক্ষে আসন্ন বিশ্বকাপে জায়গা করাটা যথেষ্ট কঠিন হবে। শেষ পর্যন্ত হয়তো এই প্লেয়ারকে দেখা যাবে না ভারতীয় দলে।

অবশ্যই পড়ুন: আর লাগবে না সেট-টপ বক্স! আসছে স্যাটেলাইট টিউনার, তার জুড়েই দেখা যাবে ফ্রি চ্যানেল

পঞ্চম প্লেয়ার

চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলে দেখা নেই উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের। এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়ে কামাল দেখিয়েছেন ইশান কিষাণ। মনে করা হচ্ছে আসন্ন বিশ্বকাপেও এই প্লেয়ারের উপর ভরসা রাখতে পারে বোর্ড। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন পন্থ।

google button