সৌভিক মুখার্জী, সোনারপুর: সোনারপুরে রণক্ষেত্র। কালীঘাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বের হতেই আক্রমণ তৃণমূল সাংসদের উপর। টালমাটাল অবস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এমনকি তাঁর মাথায়, ঘাড়ে, গায়ে এলোপাথাড়ি চর-ঘুষি মারা হয় বলেই খবর। কার্যত ক্রিকেটের হেলমেট মাথায় দিয়ে তৃণমূল সাংসদ এগোতে থাকেন। আর সেখানেই তাঁকে জুতো এবং ডিম ছুঁড়ে মারা হয়। আর শার্টের বোতামও ছিঁড়ে ফেলা হয়।
অভিষেককে চরম হেনস্তা সোনারপুরে
সোনারপুরে আক্রান্ত দলীয় কর্মীদেরকে দেখতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, শনিবার কামালগাজির কাছেই তাঁকে মহিলারা কালো পতাকা দেখিয়েছিলেন। আর সোনারপুরে ঢুকতেই একেবারে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। পরিষ্কার পোশাকে ছুঁড়ে মারা হয় ডিম, জুতো। গাড়ি থেকে নেমে কোনও মতে বাইকে করে গন্তব্যে যেতে চাইলে সেখানে প্রবল জনরোষের মুখোমুখি হতে হয় তাঁকে, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
না বললেই নয়, এর আগে বেলেঘাটায় কুনাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। এমনকি তাঁর শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি হানা দিয়েছিল। তিনি তখন অবশ্য সেখানে ছিলেন না। এমতাবস্থায় কালীঘাটের বাড়িতে গিয়ে সিআইডি-র নোটিশ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোনারপুরে ঢোকার আগেই রাস্তায় কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন বিজেপির নেতা কর্মীরা। এমনকি মহিলারা পর্যন্ত তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন। আর পাটুলির কাছে ঢালাই ব্রিজ থেকে সোনারপুরের কামরাবাদ, সব জায়গায় বিজেপির কর্মীরা দাঁড়িয়ে তাঁকে দেখে বিক্ষোভ প্রদর্শন করেন।
#WATCH | Sonarpur, West Bengal: TMC MP Abhishek Banerjee was beaten up by locals during his visit to Sonarpur to meet the post-poll victims’ families pic.twitter.com/zkXxLJydqe
— ANI (@ANI) May 30, 2026
আরও পড়ুন: রেড রোডে নামাজের মতোই ধর্মতলায় বন্ধ জমায়েত! কোথায় শহিদ দিবস পালন করবে তৃণমূল?
এদিকে আজ সিআইডি আধিকারিকরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তখন তিনি সেখানে ছিলেন না। তাঁর বাড়ির এক কর্মী বেরিয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পর থেকে এখানে আসেন না। কোথায় আছে তাও আমরা জানি না। আমরা শুধুমাত্র কর্মী। বাড়ির কেউ নই।” বাইরে দাঁড়িয়ে থাকতে হয় চার সিআইডি আধিকারিককে। যদিও পরে কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ নিয়েছিলেন অভিষেক। তবে সোনারপুর যেতে পরিস্থিতি এরকম রণক্ষেত্রে রূপ নেবে তা কেই বা বলতে পারত!










