লক্ষ্মীবারে ধনকুবের হয়ে উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ১৬ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৬ এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মীন রাশিতে আর সূর্য মেষ রাশিতে বিরাজ করবে। এদিকে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্দশী তিথির বিশেষ দিনটিতে যৈংদ্র এবং বৈধৃতি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হিসেবে সকল ৫:৫৫ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৪৭ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ অন্যদের প্রতি খারাপ উদ্দেশ্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। এই ধরনের চিন্তাভাবনা পরিহার করা উচিত। এগুলো সময় নষ্ট করবে। আজ আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। ইতিবাচক বা সহায়ক বন্ধুদের সঙ্গে বাইরে যান। প্রেমিক প্রেমিকা একে অপরের পারিবারিক অনুভূতি বুঝতে পারবে। আজ হাতে প্রচুর অবসর সময় থাকবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

প্রতিকার: চাকরির বা ব্যবসায় উন্নতির জন্য বেশি করে ক্রিম রংয়ের পোশাক পরার চেষ্টা করুন।

বৃষ রাশি: ধৈর্য ধরার চেষ্টা করুন। কারণ, আপনার প্রচেষ্টা অবশ্যই ভালো ফলাফল এনে দেবে। মায়ের দিকে থেকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মামা কিংবা দাদা আপনাকে আর্থিক সাহায্য করবে। বন্ধু বা আত্মীয়দের আপনার আর্থিক বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করতে দেবেন না। ব্যবসায়িক লেনদেন সম্পূর্ণ করতে পারেন। আজ আপনার বাজেট বেড়ে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নত করার জন্য মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং কখনও তাকে অসম্মান করবেন না।

মিথুন রাশি: আজ ভ্রমণের ক্ষেত্রে আপনি দুর্বল। দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। ভবিষ্যৎ প্রজন্ম আজ আপনার উপহার জন্য মনে রাখতে পারে। যারা মানে যে বিয়ে মানে শুধু যৌনতা, তারা আজ ভুল প্রমাণিত হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। দিনটি পুরোপুরি উপভোগ করবেন। আজ স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য নদীতে একটি নকল মুদ্রা ফেলে দেওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি: আর দাতব্য কাজে অংশগ্রহণ করলে মানসিক শান্তি পাবেন। নিজেকে এমন কোনও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খুজে পাবেন, যা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। দিনটি বেশ চমৎকার। সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। আজ অর্থ, প্রেম, পরিবার থেকে দূরে সরে গিয়ে আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন।

প্রতিকার: প্রেমিক বা প্রেমিকাকে নীল ফুল উপহার দিলে আপনার ভালবাসার সম্পর্ক উন্নত হবে।

সিংহ রাশি: আজ নিজের জন্য প্রচুর সময় পাবেন। তাই সুযোগকে কাজে লাগিয়ে সুস্বাস্থ্যের জন্য হাটতে যেতে হবে। গ্রহের অবস্থান আপনার অনুকূলে থাকবে না। অর্থ সম্পদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। পরিবারের সদস্যদের সঙ্গে আরামদায়ক বা শান্তিপূর্ণ দিন উপভোগ করতে পারেন। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। শিক্ষার্থীরা মূল্যবান সময়ের অপব্যবহার করতে পারে। আজ প্রয়োজনের থেকে বেশি সময় মোবাইল ফোন বা টিভিতে ব্যবহার করতে পারেন।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে চাইলে সাদাকালো জুতো পরার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ সকলের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। তাহলে সমস্যার সমাধান খুঁজে পাবেন। পুরনো পরিচিত এবং বন্ধুরা সাহায্য করবে। যারা বাগদত্ত তাদের স্বামীর কাছ থেকে সুখ পাবেন। একাধিক অংশীদার রয়েছে এমন কোনও নতুন উদ্যোগে যোগ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। আজ আপনার জীবনসঙ্গী অজান্তেই এমন কিছু করবে যা আপনি কখনো ভুলতে পারবেন না।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য ভগবান শিবকে আজ জলপূর্ণ ডাব নিবেদন করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনি জীবনসঙ্গীর আনন্দের কারণ হয়ে দাঁড়াবেন। ব্যাংক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সহানুভূতি বা বোঝাপড়ার ফল আপনি পাবেন। সতর্ক থাকার চেষ্টা করতে হবে। প্রিয়জনের কঠোর কথা আজ আপনার মনকে খারাপ করতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার বস আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। পরিকল্পনাগুলিকে পুনরায় বিবেচনা করার জন্য আজ সঠিক সময়।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কপালে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ কোনও বন্ধু বা সহকর্মীর স্বার্থপর আচরণ আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। খরচ নিয়ন্ত্রণ করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। সমস্যাগুলি বেড়ে উঠতে পারে। কিন্তু চারপাশের মানুষ আপনার কষ্ট বুঝবে না। আজ ভালবাসার ক্ষেত্রে সামাজিক বন্ধন ভাঙা এড়িয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যার সম্ভাবনা নেই। আজ কিছু শিক্ষার্থী ল্যাপটপ বা টিভিতে সিনেমা দেখে সময় নষ্ট করতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ একটি মাটির ভাড়ে পয়সা রাখুন এবং সেটি ভরে গেলে কোনও তীর্থস্থানে দান করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। কিন্তু ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। ভাই বোন আপনার কাছে টাকা ধার চাইতে পারে। কিন্তু তাদের টাকা ধার দিলে আপনার সমস্যা হবে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভ্রমণ উপভোগ করতে পারেন। একসঙ্গে সময় কাটানোর জন্য আজ দারুণ দিন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার পরিবার এবং বন্ধুদের জন্য সময় বের করে বের করতে পারবেন। মনের কথা বললে আপনি হালকা এবং উত্তেজিত বোধ করবেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য একটি কলা গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার চেষ্টা করুন।

মকর রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে দিলে আপনার স্বাস্থ্যের উন্নত হবে। কিন্তু খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং শুধুমাত্র দরকারী জিনিসপত্র কিনুন। ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবে। প্রেমের সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। আপনার সঙ্গী আপনার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করবে। কর্মক্ষেত্রে আপনার প্রতিযোগিরা তাদের ভুলের সম্মুখীন হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। জীবনসঙ্গীর সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে হিজরাদেরকে অর্থ দান করুন এবং তাদেরকে সেবা করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এবং সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া আজ আর্থিক ক্ষতির কারণ হতে পারে এরকম কোনও কাজ করা থেকে বিরত থাকা উচিত। ঘরোয়া বিষয় বা দীর্ঘদিনের জমে থাকা বাড়ির কাজগুলোর জন্য আজকের দিনটি শুভ। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। আজ বিবাহিত জীবনের উষ্ণতা এবং গরম খাবার আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় উন্নতি লাভের জন্য হাতির পায়ে মাটির একটি নীল কাপড় বেঁধে বাড়িতে রেখে দেওয়ার চেষ্টা করুন।

মীন রাশি: আজ আপনার সবথেকে বড় স্বপ্ন বাস্তবাে রূপান্তরিত হতে পারে। কিন্তু উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত আনন্দ সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। দিন গড়ার সঙ্গে সঙ্গে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। বিয়ের জন্য সময়টি খুব ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার ভালো কাটবে। আজ কারও সম্বন্ধে কোনও সন্দেহ থাকলে তা বলে দেওয়ার চেষ্টা করতে হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন আজ।

প্রতিকার: ভালোবাসা সম্পর্ককে উন্নত করার জন্য প্রেমিক বা প্রেমিকাকে নীল ফুল উপহার দিন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal