বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় পাকিস্তানের দাপুটে ব্যাটসম্যান হিসেবে পরিচয় পেতেন বাবর আজম (Babar Azam)। তবে সেই তকমা হারিয়ে ফেলেছিলেন বহুদিন হয়েছে। একটা দীর্ঘ সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছিলেন এই খেলোয়াড়। বাবরের মতো একজন খেলোয়াড়কে সেঞ্চুরির জন্য কার্যত হাপিত্যেশ করতে হচ্ছিল। এবার সেই বাবর 783 দিন অপেক্ষা করার পর সেঞ্চুরির দেখা পেলেন। টানা দু’বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করলেন পাক তারকা। আর এই সেঞ্চুরির মধ্যে দিয়েই বিরাট কোহলিকে (Virat Kohli) ছাপিয়ে গেলেন তিনি।
বিরাট কোহলি ও গেইলকে ছাপিয়ে গেলেন বাবার
বর্তমানে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাবর আজম। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে 6 ম্যাচে অংশ নিয়ে মাত্র 91 রান করেছিলেন এই খেলোয়াড়। বর্তমানে পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাবর। গতকাল অর্থাৎ রবিবার পাকিস্তান সুপার লিগের হাই ভোল্টেজ ম্যাচে কোয়েটাকে 118 রানে হারিয়েছে পাকিস্তান তারকার দল। আর সেই ম্যাচেই 52 বলে 100 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাবর আজম।
এদিন গোটা ম্যাচে মাত্র একটি ডট বল খেতে হয়েছিল বাবরকে। বাকি প্রত্যেকটি বলে নিজের ব্যাট চালিয়েছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার। এদিন ছয়টি চার এবং চারটি ছক্কা হাকিয়ে নিজের বহু অপেক্ষিত সেঞ্চুরি পূরণ করেছিলেন বাবর। তাঁর স্ট্রাইক রেট করে ছিল 190। আর সেই সূত্র ধরেই এবার বিরাট কোহলি এবং ক্রিস গেইলকে ছাপিয়ে গিয়েছেন তিনি। বলে রাখি, 338 ইনিংসে 12 হাজার টি-টোয়েন্টি রান গড়েছেন পাকিস্তানের বাবর। সেই সূত্রেই টি-টোয়েন্টি ক্রিকেটে 12 হাজার রান পূর্ণ করে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে নজির গড়েছেন বাবর।
অবশ্যই পড়ুন: ভাড়া না বাড়িয়েও ৬৮১৩ কোটি টাকা আয় করল রেল, কীভাবে?
যেখানে বিরাট কোহলিকে টি-টোয়েন্টিতে 12 হাজার রান পূর্ণ করতে খেলতে হয়েছিল 360টি ইনিংস। গেইল অবশ্য এর থেকে কম ইনিংস খেলে এই রেকর্ড করেছিলেন। যদিও সেটা বাবরের তুলনায় কম। ক্যারিবিয়ান তারকা 12 হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করতে খেলেছিলেন 344 ইনিংস। তবে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করার নিরিখে প্রথমে রয়েছেন গেইল। এই কিংবদন্তি ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে 22টি সেঞ্চুরি করেছেন। যেখানে বাবরের সর্বশেষ সেঞ্চুরি তাঁর কেরিয়ারের 12 তম সেঞ্চুরি। ফলে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।










