বাংলাদেশের ছাতা মাথায় তৃণমূলের গুণগান! ভিডিও দেখিতে অনুপ্রবেশকারী ইস্যুতে শান মালব্যর

Published:

Amit Malviya

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে ভোট নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। গতকাল, ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Election 2026)। আগামী ২৯ এপ্রিল হবে শেষ দফার এই ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। তাই চলছে জোরকদমে প্রচার। এমতাবস্থায় বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে ফের অভিযোগ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। শেয়ার করলেন একটি ভিডিও (Viral Video)।

ভাইরাল ভিডিও

রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ শুক্রবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি ছাতা হাতে নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের গুণগান করছে। এবং ওই ব্যক্তিকে এও বলতে শোনা গিয়েছে, ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার সরকার গঠন করবে। সেখানে অমিত মালব্য জানান, “পশ্চিমবঙ্গের একজন তৃণমূল ভোটারের সঙ্গে দৈনিক ভাস্কর নামের একটি সংবাদসংস্থার সাক্ষাৎকার এটি। প্রথম নজরে অতটা কিছু বোঝা যাবে না। কিন্তু তাঁর ছাতার ওপরের লোগোটির দিকে ভালো করে দেখুন। এরাই সেই মানুষ, যাঁদের মমতা ব্যানার্জী ভোটার তালিকায় রাখতে চান, যাতে তিনি ক্ষমতায় থাকতে পারেন। কখনও কখনও সত্যের জন্য শব্দের প্রয়োজন হয় না। ”

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে খোঁচা অমিতের

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর পোস্ট করা এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে অনেকেই তৃণমূলের বিপক্ষে যেমন মতামত দিয়েছেন ঠিক তেমনই আবার কয়েকজন শাসকদলের তরফে কথা বলেছেন। যদিও এই ভিডিও প্রসঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছিল বিজেপির নেতা অমিত মালব্যকে। তিনি বরাবরই এর দায় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। শুধু তিনি নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এই অভিযোগ পাওয়া গিয়েছিল। তবে তাঁদের প্রতিজ্ঞা ক্ষমতায় বিজেপি এলে সবকিছু উৎখাত করা হবে।

আরও পড়ুন: “যেন স্বপ্ন দেখছি” প্রধানমন্ত্রীকে গঙ্গায় নৌকাবিহার করিয়ে আপ্লুত মাঝি গৌরাঙ্গ

প্রসঙ্গত, বাংলায় ভোট প্রচার শুরুর সময়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে, এ বারের বিধানসভা ভোট অনুপ্রবেশ ইস্যুতেই হবে। তাই তাকে লক্ষ্য করেই আগাগোড়া প্রচার–পর্বে বিজেপি নেতারা অনুপ্রবেশ ইস্যুতে বিঁধেছেন তৃণমূলকে। এমনকি বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে তাড়ানোর হুঁশিয়ারিও বারবার বাংলায় এসে দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর বার্তা দিয়ে হুঙ্কার দেওয়া হচ্ছে যে, ৪ মে গণনা। ৫ মে বাংলায় বিজেপি সরকার গড়বে। তাই এখন থেকেই বাংলাদেশ যাওয়ার তোড়জোড় শুরু করে দিন। এখন দেখার এই ইস্যু নিয়ে বিজেপি স্কোর বোর্ড কী বলে।