ক্যান্সারে আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী, ইরানের ভয়েই সত্যি লুকিয়ে রাখেন নেতানিয়াহু?

Published:

Benjamin Netanyahu

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্যান্সার ধরা দিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শরীরে (Benjamin Netanyahu)। সে কথা ইতিমধ্যেই নিজের মুখে স্বীকার করে নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর কথায়, প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত তিনি। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে চিকিৎসা চলছে নেতানিয়াহুর। যদিও শারীরিক অবস্থা খুব একটা আহামরি ভাল নেই তাঁর। এ নিয়ে মুখ খুলে বেশ কিছু তথ্য দিয়েছেন ইজরায়েলের প্রধান।

ঠিক কী জানালেন নেতানিয়াহু?

ইজরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি নিজের মেডিকেল রিপোর্ট দেখে জানিয়েছেন, তাঁর শরীরে প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যদিও সেটি এই মুহূর্তে প্রথম স্টেজে রয়েছে। চিকিৎসকরা ক্যান্সারের যাবতীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বলাই বাহুল্য, 2024 সাল নাগাদ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণেই অস্ত্রোপচার হয়েছিল নেতানিয়াহুর। আর তারপর থেকেই নিয়মিত চেকআপ করাতে হতো তাঁকে। দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলছে তাঁর।

জানা যায়, শুরুর দিকে বেঞ্জামিন নেতানিয়াহুর শরীরে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়েছিল। সেই সময় থেকেই সতর্ক করেছিলেন চিকিৎসকরা। তবে ঠিক কবে নাগাদ ইজরায়েলের প্রধানমন্ত্রী শরীরে প্রথম ক্যান্সার বাসা বেঁধেছিল সেই তথ্য মেলেনি। নেতানিয়াহু নিজেও এ নিয়ে কিছুই জানাননি। তবে এতদিন নিজের শারীরিক সমস্যার কথা গোপন রাখা নিয়ে মুখ খুলেছেন তিনি।

এই কারণেই ক্যান্সারের কথা আগে প্রকাশ করেননি নেতানিয়াহু

সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী একেবারে খোলাখুলি জানিয়েছেন, তাঁর শরীরে ক্যানসার বাসা বেঁধেছে এমন খবর অনেক আগেই জেনে গিয়েছিলেন তিনি। তবে দু মাস আগে এই মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনতে দেননি তিনি। এর সবচেয়ে বড় কারণ, ইরান যাতে ইজরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রচার না চালায় সেজন্যেই নিজের শারীরিক সমস্যার কথা বাইরে আনেননি নেতানিয়াহু।

অবশ্যই পড়ুন: রয়েছে ২৫,০০০-এর বেশি রান, ভারতে খেলতে পারবেন না জেনে অবসর নিলেন সেই প্লেয়ার

উল্লেখ্য, ইরানের উপর যৌথভাবে হামলা চালিয়ে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করেছিল আমেরিকা এবং ইজরায়েল। এর পর অবশ্য পাল্টা প্রত্যাঘাত করে তেহরান। একটা সময় মার্চ মাসের দিকে খবর ছড়িয়ে গিয়েছিল ইজরায়েলের প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে। যদিও পরবর্তীতে জেরুজালেম থেকে একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু নিজে জানিয়েছিলেন তিনি জীবিত।