বিনিয়োগ করলেই পাবেন ২৩০% রিটার্ন! সরকারি গোল্ড বন্ড দিচ্ছে আয়ের সুবর্ণ সুযোগ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি 2020-21 VII সিরিজের সোভেরেইন গোল্ড বন্ডে (Sovereign Gold Bond) বিনিয়োগকারীদের আগাম বিনিয়োগ বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জনপ্রিয় গোল্ড বন্ডে 20 এপ্রিল এগজিট উইন্ডো ঘোষণা করেছিল RBI। এবার কেন্দ্রীয় ব্যাঙ্ক সোভেরেইন গোল্ড বন্ডে 2020-21 সিরিজ 1 এর জন্য মেয়াদপূর্তির পরবর্তী পরিশোধের মূল্য ঘোষণা করেছে। 2020 সালের 28 এপ্রিল দিনটিতে ইস্যু করা হয়েছিল এই বন্ড। RBI এর বিবৃতি অনুযায়ী, এসজিবি এর কিস্তি আজ অর্থাৎ মঙ্গলবার মেয়াদপূর্তির আগে পরিশোধ করার সুযোগ পেয়েছেন বিনিয়োগকারীরা।

230% রিটার্ন পাচ্ছেন বিনিয়োগকারীরা!

আজ অর্থাৎ 2026 সালের 28 এপ্রিল সোভেরেইন গোল্ড বন্ডের মেয়াদ পূরণের আগের কিস্তির মূল্য ছিল প্রতি ইউনিটে 15,124 টাকা। আর এই অর্থ নির্ধারণ করা হয়েছিল বিগত তিন কার্যদিবস অর্থাৎ 23, 24 এবং 27 মে IBJA তে সোনার সমাপনী মূল্যের সাধারণ গড়ের উপর ভিত্তি করে। বলাই বাহুল্য, 2020-21 সিরিজ 1 এর অনলাইন সাবস্ক্রিপশন হিসেবে প্রতি গ্রামে 4,589 টাকা করে ইস্যু করা হয়েছিল। মেয়াদপূর্তির পর এই বন্ড বিনিয়োগকারীদের 230 শতাংশ রিটার্ন দিচ্ছে।

একই সাথে, যে সব বিনিয়োগকারীরা এই বন্ডে অফলাইনে বিনিয়োগ করেছিলেন তাদের সাবস্ক্রিপশন হিসেবে প্রতি গ্রামে 4,639 টাকা খরচ করতে হয়েছিল। এর অর্থ অনলাইনে লেনদেনের ক্ষেত্রে 50 টাকা ছাড় পেয়েছিলেন বিনিয়োগকারীরা। না বললেই নয়, যদি কোনও ব্যক্তি 2020 সালে দাঁড়িয়ে এই বন্ডে মাত্র 1 লাখ টাকা নিয়োগ করতেন তবে 230 শতাংশ রিটার্ন মিলিয়ে তাঁর মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াত 3 লাখ 30 হাজার টাকায়। যদিও এই অর্থের সাথে মূল আমানতের উপর পাওয়া 2.5 শতাংশ বার্ষিক সুদ ধরা হচ্ছে না। বিনিয়োগকারীদের এমন রিটার্ন দেখে অনেকেই বলছেন, এই বন্ডে বিনিয়োগ করলে আগামী দিনেও 230 শতাংশ বা তারও বেশি রিটার্ন পাওয়া যেতে পারে।

একবারে কত টাকা বিনিয়োগ করা যাবে?

প্রথমেই বলে রাখি, সোভেরেইন গোল্ড বন্ড সরকারি বন্ড। এখানে প্রতিটি ইউনিট প্রতি গ্রাম সোনার দাম অনুযায়ী নেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে এই বন্ডে বিনিয়োগ করে ফিজিকাল গোল্ডের মতো বিশুদ্ধতা নিয়ে চিন্তা করতে হয় না। সবচেয়ে বড় কথা এই গোল্ড বন্ড সরকারি হওয়ায় এখানে সুদ এবং মোট বিনিয়োগের উপর গ্যারান্টি দেয় খোদ সরকার। ফলে টাকা ডুবে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তাছাড়াও শেয়ার বাজারের উত্থান পতনের সাথে এই বন্ডের সম্পর্ক নেই।

অবশ্যই পড়ুন: ভারতের এক ইশারায় তেল আসে, আমাদের তো একদিনেরও পেট্রোল নেই! হাহুতাশ পাকিস্তানের

জানিয়ে রাখি, এই বন্ডে সর্বনিম্ন একজন ব্যক্তি 1 গ্রাম সোনার দাম বিনিয়োগ করতে পারেন। তবে সর্বোচ্চ একজন ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার 4,000 গ্রাম বা 4 কেজি সোনায় বিনিয়োগ করতে পারেন। এই বন্ডে বার্ষিক 2.5 শতাংশ সুদ পাওয়া যায়। প্রত্যেক ছয় মাস অন্তর বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সুদ জমা করা হয়। এরপর বন্ডের মেয়াদ পূরণ হয়ে গেলে মোট আমানতের সাথে চূড়ান্ত সুদ দেওয়া হয় বিনিয়োগকারীকে।

(শেয়ার মার্কেট হোক কিংবা গোল্ড বন্ড, বিনিয়োগ করা সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব বা ব্যক্তিগত বিষয়। এতে আমাদের কোনও উপদেশ বা মতামত নেই।