বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে বাংলায় বিশেষ নজর দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এবারের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই পশ্চিমবঙ্গের বেশকিছু রেল প্রকল্পের অনুমোদন দিয়েছিল রেল মন্ত্রক। এবার নতুন করে বাংলায় বিভিন্ন রেল লাইনের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং মালবাহী ট্রেনের উন্নতির স্বার্থে 895.30 কোটি টাকার বেশ কিছু প্রকল্পে অনুমোদন দিল ভারতীয় রেল মন্ত্রক। আসলে আগামী দিনগুলিতে যাত্রী নিরাপত্তা বাড়াতে এবং রেল ব্যবস্থাকে উন্নত করতেই এই বিশেষ অনুমোদন দিয়েছে রেল। আর এই প্রকল্পগুলির তালিকা রয়েছে কলকাতা মেট্রো প্রকল্পও।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রকল্পে অনুমোদন মিলল রেলের
কলকাতা মেট্রোর বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ
সময় যত গড়াচ্ছে কলকাতা মেট্রোতে যাত্রীদের চাপ বাড়ছে তত। ফলে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে 5 মিনিট অন্তর ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছিল ভারতীয় রেলওয়ে। শনিবার সেই লক্ষ্যেই কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের উন্নতির স্বার্থে 671.72 কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল রেলমন্ত্রক। এর মধ্যে মেট্রোর বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ থেকে শুরু করে, 291 কোটিরও বেশি অর্থ ব্যয় করে 7টি ট্র্যাকশন সাবস্টেশন, এসপ্ল্যানেড মেট্রো থেকে কবি সুভাষ-নিউ গড়িয়া রুটের অক্সিলিয়ারি সাবস্টেশন (এএসএস) এবং ট্র্যাকশন সাবস্টেশন সিস্টেমের আধুনিকীকরণের মতো বেশ কিছু প্রকল্প।
এক বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে কলকাতা মেট্রো লাইনের ধারণক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ সহ অন্যান্য প্রকল্পগুলিতে অনুমোদন মেলায় কলকাতা মেট্রোর সংশ্লিষ্ট করিডোর গুলিতে আড়াই মিনিটের ব্যবধানে ট্রেন চালানো সম্ভব হবে। এছাড়াও মেট্রোর সংশ্লিষ্ট রুটগুলির আধুনিকীকরণের জন্য ব্যবহার করা হবে রেল মন্ত্রকের তরফে অনুমোদিত অর্থ।
Indian Railways Approves ₹895.30 Crore Projects for Power System Upgradation and Bridge Infrastructure
💠₹671.72 Cr Kolkata Metro Upgrade with 7 New Traction Substations and Power System Augmentation from 11KV to 33 KV for Higher Frequency & Capacity Expansion
💠Approvals to…
— PIB India (@PIB_India) May 2, 2026
অবশ্যই পড়ুন: স্বামী বদলের দাবি নিয়ে হাইকোর্টে দুই বোন, মামলা শুনে অবাক খোদ বিচারপতি
আদ্রা বিভাগে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন
শনিবার রেলমন্ত্রক, আদ্রা দক্ষিণপূর্ব রেলওয়ে বিভাগের অধীনস্থ মধুকুণ্ড-দামোদর সেকশনের 520 নম্বর সেতু পুনরায় নির্মাণের জন্য 223.58 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে। রেলের এই প্রকল্পের মধ্যেই রয়েছে ইয়ার্ড পুনর্গঠন থেকে শুরু করে সেতুর সাথে যুক্ত সড়ক নির্মাণ সহ বেশ কিছু কাজ। রেলের তরফে জানানো হয়েছে, 1965 সালে ইউপি লাইন ও 1903 সালে প্রতিষ্ঠিত ডিএন লাইনের বর্তমান দামোদর সেতুটি যা 520 নম্বর সেতু হিসেবে পরিচিত ওই সেতুটি বেশ পুরনো হয়ে গিয়েছে। মূলত সে কারণেই ওই সেতু পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। তাছাড়াও মধুকুণ্ড-দামোদর রেলপথটি আসানসোল এবং টাটানগর এর মধ্যে প্রধান সংযোগকারীর ভূমিকা পালন করে।










