বিজেপির ভোটারদের খুনের হুমকি! জাহাঙ্গীরের ফলতায় সাঁজোয়া গাড়ি নিয়ে অ্যাকশনে বাহিনী

Published:

Falta Election

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার, দক্ষিণ 24 পরগনার 15টি বুথে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (Falta Election)। সেই মতোই আজ অর্থাৎ 2 মে চলছে ভোটগ্রহণ। ঠিক সেই সময় ফলতা বিধানসভার হাসিমনগর এলাকায় ধরা পড়ল তুমুল বিক্ষোভের ছবি। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ায় হামলা চালাচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এমনকি খুন করারও হুমকি দেওয়া হচ্ছে শাসক শিবিরের তরফে! আর তার বিরুদ্ধেই এবার বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বিজেপি সমর্থকরা।

তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভে বিজেপি সমর্থকরা

সূত্রের খবর, শনিবার তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ তুলে ফলতা বিধানসভার হাসিমনগর এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, বিজেপিকে ভোট দেওয়ায় বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। গতকাল অর্থাৎ শুক্রবারের পর আজও তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তাঁরা। সে কারণেই তৃণমূল দুষ্কৃতিদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বিজেপি সমর্থকদের একটা বড় অংশ।

এদিকে ফলতা বিধানসভার হাসিমনগর এলাকায় বিক্ষোভের খবর পেতেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ি। ঘটনাস্থলে পৌঁছন অসংখ্য কেন্দ্রীয় বাহিনীর সদস্য। বিজেপি সমর্থকদের তরফে অভিযোগ, জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসরাফিল প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে নাকি হামলার হুমকি দিয়ে আসছেন। এ প্রসঙ্গে স্থানীয় এক বিজেপি সমর্থক জানিয়েছেন, তৃণমূলের তরফে 4 তারিখের পর রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রত্যেক বিজেপি সমর্থকের বাড়িতে গিয়ে গিয়ে খুনের হুমকি দিয়ে আসছে শাসকদলের দুষ্কৃতীরা!

 

অবশ্যই পড়ুন: বিকেলে কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি, কলকাতা সহ ৪ জেলায় সতর্কতা! আবহাওয়ার খবর

বলাই বাহুল্য, এমনিতেই পুনর্নির্বাচনের দাবিতে কার্যত তোলপাড় হয়ে যাচ্ছে জাহাঙ্গীর খানের ফলতায়। ঠিক সেখানেই ফের তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোটারদের হুমকি এবং প্রভাবিত করার অভিযোগ উঠতেই শিরোনামে উঠে এসেছে ডায়মন্ড হারবারের এই গুরুত্বপূর্ণ এলাকা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ফলতা বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে এমন ভুরি ভুরি অভিযোগ দক্ষিণ 24 পরগনার বুথগুলির পুনর্নির্বাচনে ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে।