মাছ চোর অতীত, এবার এল ফাইল চোর গান! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Published:

File Chor Viral Song

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে একটাই গান “মাছ চোর, মাছ চোর, শওকত তো মাছ চোর।” হ্যাঁ, ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক তথা ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে (Saokat Molla) নিয়ে বানানো এই গান রীতিমতো ভাইরাল। পার্টির মিছিল থেকে শুরু করে পিকনিক, এমনকি বিয়েবাড়িতেও রমরমিয়ে চলছে এই গান। তবে তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পরই ভাইরাল হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) নিয়ে আরও এক গান (File Chor Viral Song)।

ভাইরাল মমতার ফাইল চোর গান

গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি গান ভাইরাল। গানের লিরিক্সটা ঠিক এরকম “নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুর এসে….ওপেন চ্যালেঞ্জ যেমন দিল পিসি গেল ফেঁসে! ফাইল চোর, ফাইল চোর, মমতা একটা ফাইল চোর। চুরি করা কাজ ওর, মমতা একটা ফাইল চোর….পিসি চোর, ভাইপো চোর, চোরের দলে সবাই চোর….চাল চোর, গরু চোর, ভাটের দলে সবাই চোর।” কার্যত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই গান, এবং এ নিয়ে উল্লাসে মাতছে রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলি।

তবে হ্যাঁ, এ বিষয়ে এখনও পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনও রকম অনুষ্ঠানিক বিবৃতি মেলেনি, বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও অফিসিয়াল ভাবে কিছু প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কার্যত গতকালের পর থেকে এখনও পর্যন্ত সেরকম ভাবে মিডিয়ার সামনে আসেননি মমতা। তবে আজ বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে মমতা এবং অভিষেকের। এখন দেখার, সেখানে এ বিষয়ে তাঁরা কিছু বলেন কিনা। যদিও এটুকু বুঝতে বাকি নেই যে, এই গান বিজেপি সমর্থকদের দ্বারাই বানানো।

আরও পড়ুন: মে মাসে কি মিলবে যুবসাথীর ১৫০০ টাকা? এভাবে চেক করুন স্ট্যাটাস

ভাইরাল হয়েছিল ‘মাছ চোর’ গান

এদিকে দ্বিতীয় দফার নির্বাচনের দু-একদিন আগে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে একটি ‘মাছ চোর’ গান ভাইরাল হয়েছিল, যা রীতিমতো সাড়া ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। এমনকি সেই গান নিয়ে বিধায়ক প্রতিক্রিয়াও দেন, এবং তিনি আইএসএফ-র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। না বললেই নয়, গতকাল ২০৬ আসনে জিতে ১৫ বছরের শাসক দল তৃণমূলকে বাংলা থেকে বিতাড়িত করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর আগামী ৯ মে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন।