সহেলি মিত্র, কলকাতাঃ জুন মাস পড়ে গিয়েছে। এদিকে নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গে নতুন করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তরফে উঠছে ডিএ (Dearness Allowance) সংক্রান্ত প্রশ্ন। দ্বিতীয় দফায় কবে মহার্ঘ্য ভাতা বাড়বে? আর কত শতাংশ বাড়বে? এখন সেই প্রশ্নই সকলের মনে উঁকি দিচ্ছে। এমনিতে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে বছরে দু’বার মহার্ঘ্য ভাতা সংশোধন করা হয়। প্রথম দফায় কিছু মাস আগেই ২ শতাংশ DA বৃদ্ধি করেছে সরকার। ফলে এখন সকলে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তবে এখন প্রশ্ন, পুনরায় সরকার কত শতাংশ ডিএ বাড়াবে, ২ শতাংশ নাকি ৩ শতাংশ? চলুন বিশদে জেনে নেওয়া যাক।
৬৩% অবধি ডিএ বাড়বে সরকারি কর্মীদের?
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা একটু আশার আলো দেখেছেন। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? সেক্ষেত্রে শ্রম ব্যুরো কর্তৃক প্রকাশিত এপ্রিল ২০২৬-এর এআইসিপিআই-আইডব্লিউ (AICPI-IW) তথ্য অনুযায়ী, জুলাই ২০২৬ থেকে মহার্ঘ ভাতা ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদিও মে এবং জুন ২০২৬-এর তথ্য হাতে পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, বর্তমান প্রবণতা কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তি এনেছে। অর্থাৎ ডিএ বেড়ে ৬৩% অবধি হতে পারে বলে আশাবাদী সকলে।
আরও পড়ুনঃ তারাপীঠ যাওয়া হবে সহজ, পূর্ব বর্ধমানে ১১৪ নং জাতীয় সড়কে ৬ মাস যান চলাচলে নিষেধাজ্ঞা
শ্রম ব্যুরো অনুসারে, শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) মার্চ ২০২৬-এর ১৪৯.১ পয়েন্টের তুলনায় এপ্রিল ২০২৬-এ বৃদ্ধি পেয়ে ১৪৯.৯ পয়েন্টে পৌঁছেছে। একই সময়ে মুদ্রাস্ফীতির হারও ৪.২৭ শতাংশ থেকে বেড়ে ৪.৪৬ শতাংশ হয়েছে। আসন্ন মহার্ঘ ভাতা গণনার জন্য সূচকের এই বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
DA গণনার ক্ষেত্রে AICPI-IW গুরুত্বপূর্ণ
অনেকেই প্রশ্ন করেন যে DA গণনার ক্ষেত্রে AICPI-IW কেন এতটা গুরুত্বপূর্ণ? আসলে কেন্দ্রীয় সরকার ১২ মাসের গড় AICPI-IW তথ্যের উপর ভিত্তি করে কর্মচারীদের মহার্ঘ ভাতা গণনা করে। জুলাই ২০২৬-এর মহার্ঘ ভাতা সংশোধনের জন্য, জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে, মে ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত সময়ের জন্য গড় AICPI-IW সূচক হল ১৪৭.৫১।










