অনন্যা সরকার, রায়পুর: মাত্র ২৩ বছর বয়সে ১৯টি সরকারি পরীক্ষায় (Government Exam) পাশ করে সবাইকে অবাক করে দিয়েছেন ছত্তিশগড় (Chhattisgarh), রায়পুরের চারু পান্ডে (Charu Pandey)। বাবা-মায়ের স্বপ্ন ছিল মেয়ে শিক্ষিকা বা অধ্যাপিকা হোক। কিন্তু চারু কলেজে পড়ার সময় থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি এসএসসি, রেলওয়ে, এসবিআই, আইবিপিএস সহ বিভিন্ন সরকার দ্বারা পরিচালিত পরীক্ষায় বসেন। তিনি ভেবেছিলেন একটা না একটাতে তো পাশ করেই যাবেন। কিন্তু এভাবে ১৯টি পরীক্ষায় পাশ করবেন তিনি আশা করেননি। চারু পান্ডের এই সাফল্য বহু তরুণ তরুণীকে উৎসাহিত করেছে, যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এই অভূতপূর্ব সাফল্যের জন্য সরকার থেকে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।
কিভাবে ক্র্যাক করলেন ১৯ টি সরকারি পরীক্ষা?
ছত্রিশগড়ের রায়পুর জেলার টিলদা-নেওয়ার বাসিন্দা চারু পান্ডে গণিতে স্নাতক করার সময়ই থেকেই বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। কোনো কোচিং-এর সাহায্য না নিয়ে একা একাই পড়াশোনা করে এসএসসি, ব্যাংক, রেল ও পুলিশের ডিপার্টমেন্টের মতো একাধিক স্টেট এজেন্সির পরীক্ষা সফল হয়েছেন। তার সফল হওয়া পরীক্ষার তালিকায় একদিকে রয়েছে এসএসসি (SCC), সিএইচএসএল (CHSL),সিজিএল (CGL), জিডি (GD), সিপিও (CPO) এবং এমটিএস (MTS)। আবার সেই সাথে এসবিআই পিও (SBI PO), আইবিপিএস পিও (IBPS PO), এসবিআই ক্লার্ক (SBI Clerk), আইবিপিএস ক্লার্ক (IBPS Clerk) সহ একাধিক রেল ও রাজ্য-স্তরের নিয়োগ পরীক্ষা। তবে এই সাফল্য একেবারেই পূর্বপরিকল্পিত ছিল না।
#WATCH | Raipur, Chhattisgarh: Charu Pandey, starting her journey at 23 with the dream of a government job, has inspired lakhs of young aspirants by clearing 19 competitive exams, says, “… My family is very happy with this achievement of mine. I am receiving an award for… pic.twitter.com/Zo21tNMxPs
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 12, 2026
বর্তমানে চারু বিশাখাপত্তনমের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) অফিসে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসেবে কাজ করছেন, যা তার স্বপ্নের চাকরি ছিল। চারু পান্ডের এই অভূতপূর্ব সাফল্যের জন্য তাকে আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে সোনার পদক দিয়ে ভূষিত করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ নবান্নের
তবে এই সাফল্যের জন্য চারুকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তিনি জানান, একসময় রায়পুরের একটি গেস্ট হাউসে ছয় মাস থেকে তিনি দিনে ২০ ঘন্টা করে পড়াশোনা করেছেন। এছাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদেরও পড়াতেন তিনি, যা তার নিজের পড়াশোনায় অনেক সাহায্য করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় ইউটিউবের (YouTube) বহু লেকচার থেকে সাহায্য পেয়েছেন বলে জানান চারু।










