শিয়ালদা ডিভিশনের লালগোলায় নতুন ট্রেন ঘোষণা পূর্ব রেলের, জানুন সময়সূচি

Published:

Sealdah Division

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে নিত্য যাত্রীদের সুবিধার্থে সিদ্ধান্ত নিয়েই চলেছে রেল। কখনও নিত্য নতুন ট্রেন তো কখনও আধুনিক পরিষেবা, ঘোষণা করে সুবিধা করছে যাত্রীদের। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। তবে এবার পোয়া বারো হতে চলেছে শিয়ালদা (Sealdah) ডিভিশনের যাত্রীদের। নতুন দুটি লোকাল ট্রেনের ঘোষণা করে সকলকে চমকে দিল পূর্ব রেল। আগামী ২০ জুন, ২০২৬ থেকে শুরু হবে নতুন লোকাল ট্রেন পরিষেবা। নিশ্চয়ই ভাবছেন কোন রুটে? চলুন জেনে নেবেন।

শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনের ঘোষণা রেলের

ইতিমধ্যে পূর্ব রেলের তরফে নতুন লোকাল ট্রেন সম্পর্কে তথ্য দিয়েছে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে আগামী ২০ জুন থেকে ট্রেন নম্বর ৩১৭৭৬ ডাউন কৃষ্ণপুর-কাশিমবাজার লোকাল বহরমপুর কোর্ট অবধি সম্প্রসারিত হবে। শুধু তাই নয়, বহরমপুর কোর্ট থেকে লালগোলা পর্যন্ত একটি নতুন ট্রেন অর্থাৎ ৩১৭৭৭ আপ বহরমপুর কোর্ট-লালগোলা অবধি নতুন লোকাল ট্রেন চালু হবে।

ট্রেনের সময়সূচি প্রথমেই জেনে নেওয়া যাক ৩১৭৭৬ ডাউন কৃষ্ণপুর-বহরমপুর কোর্ট লোকাল সম্পর্কে। ট্রেনটি কৃষ্ণপুর থেকে সকাল ৬:৫৫ নাগাদ ছাড়বে। এরপর সেটি বহরমপুর কোর্ট ঢুকবে সকাল ৭:৪৭ নাগাদ। এই ট্রেনটি কৃষ্ণপুর, পীরতলা, ভগবানগোলা,সুবর্ণমুখী, জিয়াগঞ্জ,মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর কোর্টে দাঁড়াবে।

আরও পড়ুনঃ কেজি থেকে পিজি, সরকারি স্কুল-কলেজে বিনামূল্যে পড়াশোনা! ঘোষণা রাজ্য সরকারের

অন্যদিকে শিয়ালদা ডিভিশনের নতুন ট্রেন অর্থাৎ ৩১৭৭৭ আপ বহরমপুর কোর্ট-লালগোলা লোকাল বহরমপুর কোর্ট থেকে সকাল ৮:৩৫ নাগাদ। এরপর ট্রেনটি যাত্রা পথে কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা, পীরতলা, কৃষ্ণপুর হয়ে লালগোলা ঢুকবে সকাল ৯:৩৫ মিনিট নাগাদ।  অন্যদিকে যাত্রীদের সুবিধার্থে আগামী ২০ জুন থেকে ৬৩০৪১/৬৩০৪২, ৬৩০৪৫/৬৩০৪৬ এবং ৬৩০৫৭/৬৩০৫৮  কাশিমবাজার-আজিমগঞ্জ- কাশিমবাজার লোকাল ট্রেন গুলির রুট বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারিত হবে।