বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল ছেড়েছেন 60 এর বেশি বিধায়ক। দল ভেঙে NCPI নামক এক অস্তিত্বহীন পার্টিতে যোগ দিয়েছেন তৃণমূল 20 জন বিদ্রোহী সাংসদ। এবার কি তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারেও ভাঙন ধরতে চলেছে? জানা যাচ্ছে, তৃণমূলের কাউন্সিলর তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ খোদ কাজরী বন্দোপাধ্যায় (Kajari Banerjee) এবার শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে পুরোনিগমের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকিমার সাথে সাথেই সেখানে রয়েছেন আরও একাধিক পরিচিত কাউন্সিলর।
হঠাৎ শুভেন্দুর ডাকে পুরোনিগমের অনুষ্ঠানে তৃণমূলের পরিচিতরা
রাজ্যে পালাবদলের পর এবার কলকাতা পুরোনিগমের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন অভিষেকের কাকিমা তথা মমতার ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। শুধু তিনিই নন, মুখ্যমন্ত্রীর ডাকে উপস্থিত হয়েছেন সদ্য গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস থেকে শুরু করে দেবাশীষ কুমার সহ একাধিক কাউন্সিলর।
জানা গিয়েছে, কলকাতা পুরোনিগামের স্বচ্ছতা অভিযান কর্মসূচি উপলক্ষ্যেই ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সে কারণেই সমস্ত দলের কাউন্সিলরদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। আর সেই ডাকেই সাড়া দিয়ে হাজির হলেন কাজরী বন্দোপাধ্যায়রা। যদিও অনেকেই অভিষেকের কাকিমার উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারে ভাঙনের ইঙ্গিত পাচ্ছেন! এ প্রসঙ্গে অবশ্য মুখ খোলেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
অবশ্যই পড়ুন: ‘এত ভাল প্লেয়ার!’ এখন কেন ব্যর্থ হচ্ছেন বৈভব? জানুন আসল কারণ
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর ডাকে হাজির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে চান। উন্নয়নের কাজে তাঁর কোনও অসুবিধা নেই। সরকার যেটা করবে সেটার পাশে থাকবেন। এদিন অভিষেকের কাকিমা এও বললেন, “অন্য দলে মুখ্যমন্ত্রী কোনও বিভেদ করেননি। বিরোধীদের সমান গুরুত্ব দিয়ে ডেকেছেন। আশা করছি আগামীতেও মুখ্যমন্ত্রীর কাছ থেকে সব রকম সাহায্য পাব।”










