অনন্যা সরকার, কলকাতা: লাক্সারি সুপার কার নির্মাতা বুগাটি (Bugatti) বাজারে নিয়ে এল N1 Super TV। কোম্পানি এই লাক্সারি টেলিভিশনটি অস্ট্রেলিয়ার ডিসপ্লে টেকনোলজি কোম্পানি সি সিড-এর সাথে যৌথভাবে নির্মাণ করেছে। এটি বুগাটির টুরবিলন (Tourbillon) হাইপারকারের ডিজাইন ডিজাইন ল্যাংগুয়েজ অনুসরণ করে। তবে সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হল, যখন টেলিভিশনটি ব্যবহার করা হচ্ছে না, তখন এটি সম্পূর্ণভাবে ভাঁজ হয়ে একটি বিলাসহুল ফার্নিচারের মধ্যে ঢুকে যায়। N1 Super TV সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে বাজারে এসেছে, যারা লাক্সারি কারের মতোই লাক্সারি টেলিভিশন পছন্দ করেন।
এক বোতামের স্পর্শেই ফোল্ড হয়ে যাবে টিভি
বুগাটি এন ১ সুপার টিভি সাধারণ স্মার্ট টিভির থেকে অনেকটাই আলাদা। একটি সুইচ টিপলেই এটির স্ক্রিন সম্পূর্ণরূপে ফোল্ড হয়েছে সুসজ্জিত ফার্নিচারে পরিণত হয়। এতে বুগাটির সিগনেচার ‘C’ ও বক্রকার রেখা দেখতে পাওয়া যায়। টিভিটি ১১০ ইঞ্চি ও ১৩৭ ইঞ্চি – এই দুটি সাইজে লঞ্চ হয়েছে। এর আকর্ষণীয় দিকটি হল, একটি বোতামের চাপেই এর বিশাল স্ক্রিনটি ফার্নিচার থেকে বেরিয়ে আনফোল্ড হয়ে সিনেমা হলের মতো বিশালাকার পর্দায় রূপান্তরিত হয়।
এন ১ সুপার টিভিতে রয়েছে মাইক্রো এলইডি ডিসপ্লে প্রযুক্তি, যা ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় এবং ডিসপ্লেটি এইচডিআর১০+ সাপোর্ট করে। সি সিড কোম্পানি স্ক্রিনকে সিমলেস করার জন্য অত্যাধুনিক অ্যাডাপটিভ গ্যাপ ক্যালিব্রেশন ব্যবহার করেছে। এর মাধ্যমে স্ক্রিনের ফোল্ডের মাঝে কোনও ফাঁকই চোখে পড়ে না। আলোকোজ্জ্বল ঘরেও যাতে স্ক্রিনটি স্পষ্ট দেখা যায়, তার জন্য এতে বিশেষ কোটিংও করা হয়েছে। টিভিটি তো ১৮০ ডিগ্রি রোটেটিং সিস্টেম রয়েছে, যার ফলে ঘরে বসার ব্যবস্থা অনুযায়ী এর স্ক্রিনটি ঘোরানো যাবে।
এন ১ সুপার টিভির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কার্বন ফাইবারের বডি, যার ফলে টিভিটি মজবুত হলেও ওজনে অনেক হালকা। বুগাটি টিভিটি টুরবিলন হাইপারকারের রঙের সাথে মিলিয়ে ম্যাট সিলভার ফিনিশে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ এক রিচার্জেই ৩৬৫ দিন আনলিমিটেড, এয়ারটেল নিয়ে এল সস্তার বার্ষিক প্ল্যান
উন্নত অডিওর অভিজ্ঞতার জন্য, এতে উইজডম অডিওর (Wisdom Audio)-এর একটি কাস্টমাইজড সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফার্নিচার থেকে বের হওয়ার সময় এর স্পিকারগুলোও স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে, আর টিভি বন্ধ করলে আবার ভেতরে ঢুকে যায়। জানা গেছে, বুগাটি এই সুপার টিভিটি কিছু নির্দিষ্ট সংখ্যক ডিলারের মাধ্যমে বিলিয়নিয়ার কাস্টমারদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।










