বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ জিতেও যে কোনও দলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে, সেটা বর্তমান সময়ে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) না দেখলে বোঝা যাবে না! সদ্য বিপদ কাটিয়ে ভারত সেরা হয়েছে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব। প্রথমবারের মতো ISL ট্রফি গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে। কিন্তু তারপরেও দলের মূল বিনিয়োগকারী সংস্থা থেকে শুরু করে প্রধান কোচ এমনকি ফুটবলারদের নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা! সর্বোপরি, পরবর্তী ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ ISL হবে কিনা তা নিয়েও রয়েছে ঘোর সংশয়। আর এরই মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এলো বড় খবর।
তিন ফুটবলারকে হাতছাড়া করবে না ইস্টবেঙ্গল!
চ্যাম্পিয়ন হওয়ার পরেও ইস্টবেঙ্গলকে নিয়ে ঘুরপাক খাচ্ছে একগুচ্ছ প্রশ্ন। আদৌ পরবর্তী মরসুমে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের কোচ থাকবেন কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনই প্রশ্ন রয়েছে মূল বিনিয়োগকারী সংস্থা ইমামিকে ঘিরেও। কেননা এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ইস্টবেঙ্গলে বিনিয়োগ করে গেলেও রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে আর ফুটবলে এক টাকাও খরচ করতে নারাজ এই সংস্থা।
এদিকে লাল হলুদের সাথে কোন কোন বিদেশি ফুটবলার থাকবেন তা নিয়েও তৈরি হচ্ছে সংশয়। এর আগে অবশ্য ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন ফুটবল মশাল শিবিরের সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করেছিলেন! সম্প্রতি অস্কার নিজেও জানিয়েছিলেন, ইস্টবেঙ্গল কর্তারা চাইলে তিনি থেকে যেতে পারেন। কিন্তু তাও ইস্টবেঙ্গলের আকাশে ঘনাচ্ছে কালো মেঘ। এরই মাঝে শোনা যাচ্ছে, অস্কার সহ ইস্টবেঙ্গলের পছন্দের তালিকায় রয়েছেন তিন বিদেশি ফুটবলার। তাঁরা হলেন, কেভিন সিবিয়ে, মিগুয়েল এবং মহম্মদ রশিদ।
অবশ্যই পড়ুন: মেসি কি আপনার ছোটবেলার বন্ধু? অরূপ বিশ্বাসকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টের
সূত্রের খবর, স্প্যানিশ কোচ অস্কার এই তিন ফুটবলারকে ইস্টবেঙ্গলে রেখে দিতে চান। এদিকে ইস্টবেঙ্গল কর্তারাও চাইছেন মহম্মদ রশিদরা পরবর্তী সিজনেও খেলুক। কেননা এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের সাফল্যের অন্যতম কারিগর এরাই। কাজেই, সমর্থকদের বেশিরভাগেরই আশা আর যাই হয়ে যাক এই তিন ফুটবলারকে আগামী দিনেও সঙ্গে রাখতে পারে লাল হলুদ।










