একা হয়ে গেল বাংলাদেশ.! বিশ্বকাপ খেলবে ‘ভাইজান’ পাকিস্তান, জানালেন অধিনায়ক নিজেই

Published:

Pakistan will play in ICC T20 World Cup 2026 report
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাইজান পাকিস্তানের সমর্থন এবং জেদের জোরে বিশ্বকাপটাই (ICC T20 World Cup 2026) বয়কট করেছে বাংলাদেশ। ফলে এবার কেন আগামী বিশ্বকাপগুলিতেও মুস্তাফিজুর রহমানরা জায়গা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। এদিকে বিশ্বকাপ খেলবে কিনা সেটাই ঠিক করে উঠতে পারছিল না পাকিস্তান। তবে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমান আলি আঘা পরিষ্কার জানিয়ে দিলেন, আর যাই হোক, বিশ্বকাপ খেলবেন তাঁরা। পাক অধিনায়কের এমন বক্তব্যের পর অনেকেই বলছেন, ভাইজান কাঁধ থেকে হাত সরিয়ে নেওয়ায় এবার একা হয়ে গেল বাংলাদেশ! কারও দাবি, ওপার বাংলার ক্রিকেট বোর্ডকে বিভ্রান্ত করেছে PCB!

বিশ্বকাপ খেলছে পাকিস্তান?

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। আজ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানায়নি তারা আদৌ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে পাক দল। এবার হয়তো সেই আত্মবিশ্বাস থেকেই পাকিস্তানের অধিনায়ক আঘা পরিষ্কার জানিয়ে দিলেন তারা বিশ্বকাপ খেলছেন।

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি 90 রানের বিরাট ব্যবধানে জিতেছিল পাকিস্তান। আর সেই জয়ের পরই সিরিজ পকেটে পুরে এক সাক্ষাৎকারে বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খোলেন পাক দলের অধিনায়ক সলমান। তিনি জানান, “আমরা দুর্দান্ত পারফর্ম করেছি। ব্যাটে বলে দুই দিক থেকেই আমাদের প্লেয়াররা তৈরি। ফিল্ডিংয়েও ওরা দেখিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এগিয়ে থাকার বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছি না। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। যেকোনও টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে চাই। বিশ্বকাপেও একই ভাবে খেলব।”

অবশ্যই পড়ুন: পাক বোলারের বিরুদ্ধে বল ছোঁড়ার অভিযোগ! ICC-র দ্বারস্থ হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া

না বললেই নয়, এতদিন বিশ্বকাপ খেলব, খেলবো না করে চূড়ান্ত নাটক দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেও তারা বলেছে, “আমরা এখনও পুরনো সিদ্ধান্তে অচল।” এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি নিজে জানিয়েছিলেন, “সরকার না চাইলে আমরা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেব।” তবে ক্রীড়া মহলের অনেকেই বলছেন, “পাকিস্তানের এসব ফাঁকা আওয়াজ। আসলে বিশ্বকাপ নিয়ে সকলকে বিভ্রান্ত করতে চাইছে PCB। আর এর মধ্যে থেকে নিজেদের প্লেয়ারদের প্রস্তুত করে নিতে চাইছে তারা। অধিনায়ক সলমান আসল সত্যিটা বলে দিয়েছেন।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now