ফ্রিতে মিলত ১৭ হাজার টাকার পরিষেবা, বন্ধ করে দিল Airtel

Published:

Airtel Perplexity Pro Subscription
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কোটি কোটি গ্রাহককে বিরাট ঝটকা দিল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। হ্যাঁ, এবার বিনামূল্যে Perplexity Pro সাবস্ক্রিপশন বন্ধ করে দিল এই টেলিকম সংস্থা (Airtel Perplexity Pro Subscription)। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, এই সাবস্ক্রিপশন এবার থেকে আর বিনামূল্যে পাওয়া যাবে না। ফলে বহু গ্রাহক হতাশার মধ্যে পড়েছে। কারণ, এই সাবস্ক্রিপশন কিনতে গেলে এখন 17 হাজার টাকা খোয়াতে হবে।

Perplexity Pro বন্ধ করে দিল এয়ারটেল

বলে রাখি, 2025 সালে এয়ারটেল তাদের ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Perplexity Pro সাবস্ক্রিপশন চালু করেছিল। তারা জানিয়েছিল যে, কোনও রিচার্জ প্ল্যানের সঙ্গেই এই Perplexity Pro সাবস্ক্রিপশন একদম বিনামূল্যেই মিলবে। তবে কোম্পানি তখন জানিয়েছিল যে, এই অফার শুধুমাত্র 2026 সালের 16 জানুয়ারি পর্যন্তই বৈধ থাকবে। আর সেই সময়সীমা অনুযায়ী এয়ারটেল এখন তাদের প্রিপেইড প্ল্যানগুলো থেকে এই সাবস্ক্রিপশন সম্পূর্ণভাবেই সরিয়ে দিয়েছে। কিন্তু যে সমস্ত ব্যবহারকারী এই সময়সীমার মধ্যে সাবস্ক্রিপশনটি নিয়েছে, অর্থাৎ রিচার্জ করেছে, তারা এখনও পর্যন্ত এই পরিষেবা অ্যাক্সেস করতে পারবে।

আরও পড়ুন: হোটেলের ভাড়া না মেটানোয় বিশ্বকাপের মাঝে বাসন ধুতে হল পাক প্লেয়ারদের!

হ্যাঁ, যে সকল গ্রাহকরা 16 জানুয়ারি 2026 এর আগে Perplexity Pro সাবস্ক্রিপশন প্ল্যানটি রিডিম করেছিল, তারা যথারীতি এই পরিষেবা উপভোগ করতে পারবে। সাবস্ক্রিপশনটি সক্রিয়করণের তারিখ থেকে এক বছর পর্যন্ত বৈধ থাকবে। অর্থাৎ, এই অফারটি নতুন ব্যবহারকারীদের জন্য বা নির্দিষ্ট সময়ের মধ্যে সক্রিয় না করা গ্রাহকদের জন্য আর উপলব্ধ নেই। আর এটিকে এয়ারটেলের সবথেকে ব্যয়বহুল ডিজিটাল অ্যাড-অন সুবিধাগুলির মধ্যেই একটি ধরা হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now