এক স্থানে নদী, জঙ্গল, পাহাড়! বাজেটেই গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৩ অফবিট

Published:

North Bengal Offbeat

সহেলি মিত্র, কলকাতাঃ গরম তো পড়ে গেল। আপনারও কি মনটা একটু পাহাড় পাহাড় করছে? বাজেটেই গরমের ছুটিতে (Summer Vacation) পাহাড় ঘুরতে চান? তাহলে আপনার জন্য রইল আজকের এই খবরটি। ভ্রমণ করতে কে না ভালোবাসে? গ্রীষ্মকাল আসতেই পাহাড়ি এলাকাগুলো প্রিয় গন্তব্য হয়ে ওঠে সকলের কাছে। ছুটিও শুরু হতে বেশি দেরি নেই। তাই, মানুষ এমন সব জায়গায় যাচ্ছেন বা যাওয়ার প্ল্যান করছেন যেখানে তারা আরামদায়ক মুহূর্ত কাটাতে এবং ক্লান্তি দূর করতে পারে। আজকের এই আর্টিকেলে আপনার তেমনই উত্তরবঙ্গের এমন কিছু অফবিট (North Bengal Offbeat) জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। সেইসঙ্গে ক্লান্তি কাকে বলে তা ভুলে যাবেন। পাশাপাশি আপনি বাজেটেও ট্রিপ করতে পারবেন।

গরমের ছুটিতে ঘুরে আসুন এই ৩ পাহাড়ি জায়গা থেকে

ভ্রমণ শরীর ও মনকে সতেজ করে তোলে। প্রখর গরম থেকে মুক্তি পেতে মানুষ প্রায়শই দার্জিলিং, সিকিম, শিমলা, মানালি, নৈনিতাল এবং মুসৌরিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করেন। তবে সেক্ষেত্রে খরচ কিন্তু বেশ অনেকটাই হয়ে যায়। যদিও আজ আমরা কলকাতার কাছাকাছি এমন কিছু ঠান্ডা জায়গার কথা বলব, যেখানে আপনি আপনার সপ্তাহান্ত উপভোগ করতে পারেন। এখানে বেড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি বন্ধু, পরিবার বা সঙ্গীর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। এটি আপনার ভ্রমণকে স্মরণীয় করে তুলবে। আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন, তবে আপনার অবশ্যই এই জায়গাগুলিতে একবার হলেও যাওয়া উচিত।

সামালবং

উত্তরবঙ্গের অন্যতম অফবিট পাহাড়ি গ্রাম ‘সামালবং’। এখানে এখনও অবধি তেমন পর্যটকদের পা পড়েনি। আপনিও যদি মেঘে ঢাকা পাহাড়,সবুজ বন,নির্মল বাতাস আর নিস্তব্ধ পরিবেশে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই জায়গা আপনার কাছে স্বর্গের সমান হতে পারে। এখান থেকে চাইলে আপনি আশেপাশে থাকা মরগান হাউস, ডেলো পার্ক, সায়েন্স সেন্টার, কালিম্পং শহর, লাভা, লোলেগাঁও, রিশপ, নানা মনেস্ট্রি, বুদ্ধ মূর্তি, লুপ ব্রিজ দেখতে পাবেন।

ঝান্ডি

ঝান্ডি… সবুজে ঘেরা এক সুন্দর জায়গা যা ডুয়ার্সে অবস্থিত। ডুয়ার্স-এর নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে, চা বাগান, নদী, ঘন জঙ্গল এবং অদূরে থাকা পাহাড়। এই ডুয়ার্সের বুকেই লুকিয়ে রয়েছে লুকনো রত্ন ঝান্ডি। খুব কমই আছেন যারা এই জায়গার সঙ্গে পরিচিত। গোরুবাথান যাওয়ার পথে লাভা থেকে ৯ কিমি দূরে ঝান্ডি অবস্থিত। শান্ত ও স্নিগ্ধ পরিবেশে সমৃদ্ধ জায়গাটি একটি মনোরম উপত্যকা, যা মহানন্দা নদী উপত্যকা এবং সুবিশাল কাঞ্চনজঙ্ঘা পর্বতের বিস্তৃত দৃশ্যের জন্য বিখ্যাত। উত্তরবঙ্গে যারা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কম পরিচিত গন্তব্যের সন্ধানে আছেন, ডুয়ার্স অঞ্চলের ঝান্ডি তাদের জন্য একটি আদর্শ স্থান হতে পারে। যারা প্রকৃতিপ্রেমী, তাঁরা এই জায়গায় এলে প্রেমে পড়ে যাবেন। শাল ও পাইন গাছের ঘন চিরহরিৎ অরণ্যে ঘেরা ঝান্ডি হিমালয় পর্বতমালার অন্যতম সেরা উদ্ভিদ ও প্রাণীজগতের আবাসস্থল হিসেবে বিখ্যাত।

আরও পড়ুনঃ কিছুতেই উঠছে না বেসিনে জেদি দাগ? ৩ সহজ টোটকায় হবে কাজ

গীতখোলা

ভ্যাপসা পচা গরম এবং শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান? প্রকৃতিকে আরও সামনে থেকে উপলব্ধি করতে চলে আসুন গীতখোলায়। এই স্বল্প পরিচিত জায়গায় পাবেন চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর হাজার পাখির কলতান। নদীর ধারে শৌখিন এবং ডিলাক্স কটেজে আপনিও রাত্রিবাস করতে পারেন রাজকীয় ভাবে, সঙ্গে থাকবে রোমাঞ্চকর প্রাকৃতিক দৃশ্য ও নদীর জলের শব্দ। এই গীতখোলা নিউ মাল স্টেশন থেকে মাত্র ৭৩ কিমি দূরে অবস্থিত। এখানে রয়েছে এমন কিছু কটেজ যেখানে বসে সারা দিন ধরেই পাহাড়ি নদীর জলের শব্দ পাবেন। শুনতে পাবেন পাখিদের কিচিরমিচির। তাহলে আর দেরি না করে এই গরমে আপনারও ঠিকানা হোক উল্লেখিত তিন পাহাড়ি অফবিট ডেস্টিনেশনে।