জার্মান মডেলের বোল্ড ছবিতে লাইক বিরাট কোহলির! এবারেও কি ভুল হয়ে গেছে?

Published:

Virat Kohli Like controversy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ফের কি অ্যালগোরিদমের কারণে লাইক পড়ে গিয়েছে?” এবার ভারতীয় তারকা বিরাট কোহলিকে (Virat Kohli Like) সরাসরি খোঁচা দিচ্ছেন নেটিজেনরা। কারণটা অবশ্য ইতিমধ্যেই অনেকেই জেনে ফেলেছেন। আসলে সম্প্রতি জার্মান ইনফ্লুয়েন্সার ওরফে মডেল লিৎজ়লাৎজ়ের একটি বোল্ড ফটোতে লাইক করেছেন বিরাট কোহলি! গতবছরও অবনীত কৌরের এক সাহসী ছবিতে লাইক দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কোহলি। যদিও পরে ভারতীয় ক্রিকেটার জানিয়েছিলেন, অ্যালগোরিদমের কারণে এমন ভুল হয়েছে। তাহলে এবার?

বিরাট কোহলিকে খোঁচা নিন্দুকদের

ভারতীয় তারকা বিরাট কোহলি জার্মান মডেলের যে ছবিতে লাইক দিয়ে ফেলেছেন বলে দাবি করা হচ্ছে সেই ছবিটিতে লিৎজ়লাৎজ় একটি হালকা আকাশি রঙের খোলামেলা পোশাক পরেছিলেন। সেই ছবিতেই বিরাট কোহলির লাইক দেখে ভারতীয় তারকাকে একেবারে ঠাট্টার ছলে খোচা দিচ্ছেন নিন্দুকরা। ভারতীয় তারকার এমন কীর্তিতে তাঁদের বক্তব্য, “এবারেও কি অ্যালগোরিদমের কারণে ভুল করে লাইক পড়ে গেছে? এবারেও কি একই কারণ দেখাবেন বিরাট কোহলি? এবার কিন্তু অনুষ্কা শর্মা খুব রেগে যাবে।”

কোহলির এমন কীর্তিতে মুখ খুলেছেন তাঁর ভক্তরাও। এ নিয়ে অবশ্য কোহলি ভক্তদের একটা বড় অংশের দাবি, “বিরাট কোহলি একজন মানুষ। আমরা প্রত্যেকে স্বাধীন। সোশ্যাল মিডিয়ায় কে কোন ছবি দেখবে বা লাইক করবে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে বাকিদের নাক গলানো উচিত নয়।” কেউ কেউ আবার বলছেন, “বিবাহিত বলে কি অন্য ছবিতে লাইক দিতে পারবে না?”

Virat Kohli Like controversy

অবশ্যই পড়ুন: ১৪ জুনের আগে আধারের এই কাজ না করলে ফাইন! নির্দেশ UIDAI-র

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটারের জার্মান মডেলের সাহসী ছবিতে লাইক দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি ভারতীয় ক্রিকেট মহলের কেউই। এ নিয়ে নিজেও কিছু বলেননি বিরাট কোহলি। তবে ভক্তদের অনেকেই অপেক্ষায় রয়েছেন কখন এ বিষয়ে মুখ খোলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান।