একটু পরেই ভারী বৃষ্টির হানা, দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগ! আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ পূর্বাভাস (Weather Update) মতো সকাল থেকেই এলাকা বিশেষে হচ্ছে ঝড় বৃষ্টি। আজ বুধবার একদিকে যখন ভোট চলছে, তখন অন্যদিকে পাল্লা দিয়ে বৃষ্টির ধারাও কিন্তু অব্যাহত রয়েছে। এমনিতেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর আশঙ্কায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করেছে। মাঝে কিছুটা সময়ে রোদ উঠলেও ফের একবার আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। তাহলে কি ভোটের দিন দুপুরে বা বিকেলে আবারও নতুন করে ঝড় বৃষ্টি শুরু হবে কি? আশঙ্কা তো তেমনই। আপনারও যদি আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান হয়ে থাকে তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বিকেলেও বাংলায় চলবে ঝড় বৃষ্টির দাপট

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বিকেলের দিকে ফের একবার আবহাওয়া বিগড়ে যাবে বাংলার। সকাল থেকেই বৃষ্টির মধ্যে ভোটকেন্দ্রে লাইন দিয়ে ভোট দিচ্ছেন সকলে। জায়গায় জায়গায় জমেছে ভিড়। তবে রাস্তাঘাট ফাঁকা। বুধবার কলকাতা-সহ ৭ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। এদিকে একটানা ঝড় বৃষ্টির জেরে তীব্র গরম থেকে থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। আগামী কয়েকদিন এরকম দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ আবার জেলায় জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর ভ্রূকুটি রয়েছে।

আরও পড়ুনঃ পাঁচ মাসের তুলনায় সর্বনিম্ন, যুদ্ধের কারণে ধাক্কা খেল দেশের শিল্পবৃদ্ধি

আজ বুধবার বিকেলে আবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং হুগলির কিছু কিছু জায়গায়। এছাড়া দুর্যোগ চলবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে। বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর দাপট চলবে বলে খবর। আগামীকালের কথা বললে, বৃহস্পতিবার আবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে মু্র্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী বর্ষণ। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে বুধবার বিকেলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টি থেকে বঞ্চিত হবে না উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিও।