সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটে জেতার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা সরকার গঠন করলে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ ৩০০০ টাকা এবং বেকার যুবক-যুবতীদের যুবশক্তি প্রকল্প (Yuva Shakti Varosa Card) বাবদ ৩০০০ টাকা করে দেওয়া হবে। তবে সরকার গঠনের পর অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি পালন করেছে তারা। আগামী ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। এখন বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, কবে থেকে যুবশক্তি প্রকল্প চালু হবে আর কীভাবেই আবেদন করতে হবে? সবটাই জানাবো এই প্রতিবেদনে।
প্রতি মাসে দেওয়া হবে ৩০০০
আসলে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুব সাথী প্রকল্প চালু করেছিল, যেখানে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছিল যে, বেকাররা চাকরি না পাওয়া পর্যন্ত এই ভাতা চলবে এবং মাধ্যমিক পাস করলেই এই ভাতা পাওয়া যাবে। তবে সেই প্রকল্পকে চ্যালেঞ্জ করেই বিজেপি প্রতিশ্রুতি হয়েছিল যে, এই ভাতার বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে এবং যতদিন না পর্যন্ত তারা পাচ্ছে, ততদিন এই ভাতা চলবে। তবে এখনও পর্যন্ত নতুন সরকারের তরফ থেকে এই প্রকল্প সম্বন্ধে কিছু ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা যাচ্ছে খুব শীঘ্রই তা চালু হবে এবং অনলাইনেই আবেদন করতে হবে।
কী কী যোগ্যতা পূরণ করতে হবে?
যেমনটা শর্ত দেওয়া হয়েছিল, এই প্রকল্পে আবেদন করতে গেলে বেকার যুবক-যুবতীদের কিছু যোগ্যতা দরকার। সেগুলি হল—
- প্রথমত, তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- দ্বিতীয়ত, তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
- তৃতীয়ত, তাঁকে অবশ্যই মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- চতুর্থত, বর্তমানে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না। বেকার থাকতে হবে।
কীভাবে আবেদন করতে হবে?
এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন শুরু হয়নি। তবে অনুমান করা যাচ্ছে, অনলাইনের মাধ্যমেই আবেদন চলবে। সেক্ষেত্রে যুবশক্তি ভরসা কার্ডের আলাদা ওয়েবসাইট তৈরি করা হবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে বেকার যুবক-যুবতীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন সেরে নিতে পারবে।
আরও পড়ুন: বাংলার সরকারি কর্মীরা কবে থেকে পাবেন ৪% DA? এল আপডেট
তবে এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু ডকুমেন্টও প্রয়োজন পড়বে। যেগুলি হল আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ব্যাঙ্কের প্রথম পাতার জেরক্স কপি এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আগেভাগে এগুলি জোগাড় করে রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ। কারণ, রাজ্য সরকার ঘোষণা করলেই এই প্রকল্পে আবেদন শুরু হবে।










