বিক্রম ব্যানার্জী, কলকাতা: গরমের (Summer) দাপটে পুড়ছে দেশবাসী। এই মুহূর্তে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে বেড়েছে গরম। গ্রীস্মের দাবদাহে জীবন একেবারে অষ্টাগত আমজনতার। এমতাবস্থায়, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্যে স্কুল ছুটির (Summer Vacation) মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যগুলির বিভিন্ন স্কুলে 31 দিন থেকে 57 দিন পর্যন্ত চলবে গরমের ছুটি। রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রচন্ড গরমে দিনের বেলায় স্কুলে যাওয়াটা কচিকাচাদের পক্ষে যথেষ্ট কষ্টকর। তাই এমন সিদ্ধান্ত।
ছুটি বাড়ল স্কুলগুলির
জানা যাচ্ছে, রাজস্থান থেকে শুরু করে দিল্লি এনসিআর, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে লাফিয়ে বাড়ছে গরম। হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও বিহারের মতো রাজ্যেও গ্রীষ্মের দহন জ্বালায় রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে পড়েছে সাধারণ মানুষের পক্ষে। এমতাবস্থায় এই রাজ্যগুলিতে 57 দিন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
জানা যাচ্ছে, প্রচন্ড গরমের মধ্যে দিল্লি এনসিআরের পার্শ্ববর্তী স্কুলগুলিতে 11 মে থেকে 30 মে পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। হরিয়ানাতেও আগামী 30 মে পর্যন্ত স্কুল ছুটি থাকবে। বিহার থেকে শুরু করে উত্তর প্রদেশ, তেলেঙ্গানা এমনকি অন্ধ্রপ্রদেশেও জুনের মাঝামাঝি বা শেষের দিকে খুলতে পারে স্কুল। একই ছবি ওড়িশাতে।
অবশ্যই পড়ুন: এই কাজ করলেই প্লেঅফে KKR, কী বলছে সমীকরণ?
জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ এবং কাছের রাজ্য ওড়িশা দুই জায়গাতেই দিন দিন বাড়ছে গরম। তাপমাত্রা কোথাও 33, কোথাও আবার 40 থেকে 44 ডিগ্রি ছুঁই ছুঁই। এমতাবস্থায়, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওড়িশাতে জুন মাসের মাঝামাঝি পাশে শেষের দিকে খুলতে পারে স্কুল। এদিকে বাংলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সূত্রের খবর, গরম বাড়লে পরবর্তীতে ছুটির মেয়াদ আরও বাড়িয়ে দিতে পারে রাজ্য।










