9,000mAh ব্যাটারির সুপারফাস্ট ফোন লঞ্চ করল Vivo, জেনে নিন দাম ও ফিচার্স

Published:

Vivo Y600 Turbo

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের (Smartphone) দুনিয়ায় চার্জ শেষ হয়ে যাওয়া নিয়ে যারা ভয় পান, তাদের জন্য দারুণ খবর। বিশেষ করে যারা গেম খেলতে ভালবাসেন কিংবা সারাদিন ফোনে কাজ করেন, তাদের জন্য বিরাট সমাধান নিয়ে এল Vivo। চিনের বাজারে ধামাকা এন্ট্রি নিয়েছে তাদের নতুন স্মার্টফোন Vivo Y600 Turbo। এই ফোনের প্রধান আকর্ষণ হল 9,000mAh এর ক্ষমতাসম্পন্ন একটি বিশাল ব্যাটারি, যা একবার ফুল চার্জ দিলেই অনায়াসে একদিনের বেশি ব্যাকআপ দেবে।

9,000mAh এর দানবীয় ব্যাটারি

সাধারণত বড় ব্যাটারি মানেই ফোন চার্জ হতে সময় লাগে। কিন্তু Vivo এই ফোনের সেই সমস্যা দূর করছে। জানা গিয়েছে 9,000mAh এর ব্যাটারির সাহায্যে একটানা কয়েকদিন ভারি গেম খেলা কিংবা ভিডিও স্ট্রিমিং করা যাবে কোনও সমস্যা ছাড়াই। এমনকি এত বড় ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া রয়েছে। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ফোনটিতে ফুল চার্জ হয়ে যাবে।

দারুণ ডিসপ্লে এবং প্রসেসর

এদিকে ভিডিও বা গেমিং-র অভিজ্ঞতা আরও দুর্দান্ত করতে ফোনটিতে দেওয়া রয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে। হ্যাঁ, এই ফোনটিতে রয়েছে 6.83 ইঞ্চির একটি বিশাল 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 Hz। এদিকে রোদের মধ্যেও স্ক্রিনটিকে যাতে স্পষ্ট দেখা যায়, তার জন্য এতে 5000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। আর এর স্ক্রিন টু বডি রেশিও প্রায় 94.47 শতাংশ।

প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে Vivo এর এই ফোনে কোয়ালকমের আধুনিক Snapdragon 7s Gen 4 চিপসেট দেওয়া রয়েছে, যেটি হেভি গেমিং বা মাল্টিটাস্টিং অনায়াসে সামলাতে পারে। এমনকি ফোনটি Android 16 এর উপর ভিত্তি করে তৈরি Vivo এর নিজস্ব OriginOS 6 সিস্টেমের উপরেই রান করে। এছাড়াও ফোনটিতে সুরক্ষার জন্য দেওয়া রয়েছে সর্বাধুনিক IP68 এবং IP69 রেটিং। অর্থাৎ, জল বা ধুলোবালিতেও কোনও রকম সমস্যা হবে না।

ক্যামেরা এবং অন্যান্য সুবিধা

Vivo এর এই ফোনটিতে গেমিং এবং ব্যাটারির উপর বেশি জোর দেওয়া হলেও এর ক্যামেরাও বেশ জাঁকজমকপূর্ণ। জানা গিয়েছে, ফোনটিতে পিছনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের প্রধান সেন্সরটি 50 মেগাপিক্সেলের। আর তার সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এদিকে সামনের দিকে রয়েছে সেলফি ও ভিডিও কলের জন্য একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫জি নেটওয়ার্কের মতো সুবিধা আছে।

আরও পড়ুন: অভিষেকের বাড়ির সামনে পুরসভার বুলডোজার, ভেঙে ফেলা হচ্ছে ‘শান্তিনিকেতন’?

ভেরিয়েন্ট অনুযায়ী দাম

চিনের বাজারে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় নিচে প্রত্যেকটি ভেরিয়েন্টের দাম আলোচনা করা হল—

  • 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32 হাজার টাকা
  • 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 36 হাজার টাকা
  • 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 40 হাজার টাকা