সাইজে ১ কেজি, দাম ২০০-র উপরে! ৫ বছরের পরিশ্রমে ‘নাগেন্দ্র ভোগ’ আম তৈরি কৃষকের

Published:

Hybrid Mango

সৌভিক মুখার্জী, কলকাতা: জৈষ্ঠ মাস। আমের মরসুম। বাজারজুড়ে যখন ল্যাংড়া, হিমসাগর বোম্বাইয়ের রাজত্ব, ঠিক সেই তালিকায় যোগ হল এক নতুন নাম। বিহারের (Bihar) এক কৃষক নিজের বাবার স্মৃতিতে তৈরি করে ফেলেছেন এক বিশেষ হাইব্রিড আম (Hybrid Mango), যার ওজন প্রায় ১ কেজি পর্যন্ত হতে পারে। এমনকি শুধু আকার নয়, স্বাদ, গুণমান আর দামের দিক থেকেও এখন এই আম সকলের নজর কেড়েছে।

নিজেই সৃষ্টি করে ফেললেন আমের ব্র্যান্ড

দ্য ইকোনমিক্স টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পেরেছি, বিহারের মোজাফফরপুর জেলায় রাহুয়া গ্রামের বাসিন্দা রামকিশোর সিং। দীর্ঘ পাঁচ বছরের পরিশ্রম আর গবেষণার মাধ্যমে এই নতুন ধরনের আমের জাত তৈরি করে ফেলেছেন তিনি। এই বিশেষ আমের নাম দিয়েছেন তাঁর প্রয়াত বাবা নাগেন্দ্র সিং এর নামে– ‘নাগেন্দ্র ভোগ’। রামকিশোর সিং পেশায় একজন নার্সারির ব্যবসায়ী। ছোট থেকেই ফলের গাছ আর নতুন জাত নিয়ে তাঁর আগ্রহ। সেখান থেকেই তাঁর দীর্ঘ পরীক্ষা শুরু হয়। তিনি জানিয়েছেন, “বিভিন্ন জাতের আমের স্বাদ, গন্ধ, মিষ্টতা, আকার ভালোভাবে বিচার করে চার ধরনের আমকে হাইব্রিড পদ্ধতিতে একত্রিত করেছি। বহুবার ব্যর্থতার পরেই এই নগেন্দ্র ভোগ জাতের আবিষ্কার।

এদিকে এই নতুন জাতের আমের সবথেকে বড় আকর্ষণ হল এর আকার। একটি আমের ওজনই প্রায় ১ কেজি পর্যন্ত হতে পারে। এছাড়াও এই আম অত্যন্ত রসালো এবং ঘন শ্বাস রয়েছে। আর এর আঁটি খুব ছোট এবং পাতলা। পাশাপাশি মিষ্টি ও হালকা টক স্বাদের ভারসাম্য বজায় রেখেছে। আর দীর্ঘদিন ধরে ভালো থাকছে এই আম। রামকিশোর সিং জানিয়েছেন, সাধারণ আম যেখানে দ্রুত নষ্ট হয়ে যায়, সেখানে নগেন্দ্র ভোগ গাছ থেকে পাড়ার পরেও প্রায় ৭ থেকে ৮ দিন পর্যন্ত ভালো থাকে। যার ফলে দূরের বাজারেও সহজে পাঠানো যায়।

আরও পড়ুন: এক ফর্মেই পরিবারের সকলে পাবেন টাকা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয় বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

দেশ-বিদেশে বাড়ছে চাহিদা

এদিকে বিশেষ এই আমের খবর ছড়িয়ে পড়তে শুধুমাত্র বিহার নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগাযোগ শুরু করেছে। বিদেশ থেকে অনেক কৃষক ও ব্যবসায়ী এই আম সম্পর্কে জানতে আগ্রহ দেখাচ্ছেন। তিনি জানিয়েছেন, অনেকেই এই আমের চারা এবং ফলের জন্য বাড়তি দাম দিতে প্রস্তুত। বর্তমান বাজারে নাগেন্দ্র ভোগ আমের দাম প্রায় ২০০ টাকা প্রতি কেজি। কিন্তু প্রথম দিকে এই আম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে বিক্রি হতো। তাঁর কথায়, “এই আম শুধু নতুন কোনও ফল নয়, এটি তাঁর বাবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি বাবার নামকে স্মরণীয় করে রাখার জন্যই বিশেষ নামকরণ।”