৩.০৩ কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করল IRCTC, আপনারটা ঠিক আছে তো?

Published:

IRCTC Account Ban
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ টিকিট বুকিং-এর ক্ষেত্রে বিরাট অ্যাকশন নিল রেলমন্ত্রক। এক ধাক্কায় কয়েক কোটি আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রেলওয়ের সহযোগী প্রতিষ্ঠান আইআরসিটিসি ৩ কোটিরও বেশি সন্দেহজনক ব্যবহারকারী আইডি নিষ্ক্রিয় করেছে। প্রতারণামূলক বুকিং এবং বট কার্যকলাপ রোধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে প্রকৃত যাত্রীরা সহজেই টিকিট পেতে পারেন। সরকার সংসদে এই বিষয়ে তথ্য দিয়েছে।

৩ কোটিরও বেশি IRCTC অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করল রেল

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় বলেছেন যে আধার-ভিত্তিক যাচাইকরণ এবং বহু-স্তরীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা এই পদক্ষেপের কারণ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যত সময় এগোচ্ছে ততই টিকিট বুকিং ব্যবস্থাকে আরও নিরাপদ এবং স্বচ্ছ করে তোলা হচ্ছে। রেলমন্ত্রীর মতে, গত ছয় মাসে (ডিসেম্বর ২০২৫ পর্যন্ত), ৬,০৪৩ কোটিরও বেশি ক্ষতিকারক বট রিকোয়েস্ট ব্লক করা হয়েছে, যার অর্থ হল সিস্টেমে প্রচুর পরিমাণে প্রতারণামূলক বা স্বয়ংক্রিয় প্রচেষ্টা সময়মতো বন্ধ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ৩.০৩  কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল যুবসাথীর ফর্ম, ডাউনলোড করে কীভাবে পূরণ করবেন? জানুন এক ক্লিকেই

তৎকাল টিকিটের ক্ষেত্রে এখন আধার বাধ্যতামূলক

এক রিপোর্ট অনুযায়ী, নাকি জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে ৩.৯৯ লক্ষ সন্দেহজনক বুকিং সম্পর্কিত ৩৭৬টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও, ২০২৫ সালে ১২,৮১৯টি সন্দেহজনক ইমেল ডোমেন ব্লক করা হয়েছে, যাতে জাল অ্যাকাউন্ট তৈরি করে টিকিট বুকিং করা না যায়। এছাড়াও এখন তৎকাল টিকিটে জালিয়াতি রোধ করার জন্য, অনলাইন বুকিংয়ে আধার-ভিত্তিক OTP ভেরিফিকেশন চালু করা হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীর পরিচয় যাচাই করে এবং দালাল বা বটদের প্রবেশ করা কঠিন করে তুলবে বলে আশাবাদী রেল।

আরও পড়ুনঃ ৩.০৩ কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করল IRCTC, আপনারটা ঠিক আছে তো? 

সিস্টেমের একাধিক স্তরে ক্যাপচা এবং সুরক্ষা নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয়েছে। SEISONGE ওয়েবসাইটের লোড কমাতে একটি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক কার্যকলাপ ফিল্টার করতে এবং প্রকৃত যাত্রীদের জন্য টিকিট বুকিং সহজ করতে আকামাইয়ের মতো অ্যান্টি-বট সমাধানও ব্যবহার করা হচ্ছে।

আপনার অ্যাকাউন্ট ঠিক আছে তো?

আসলে IRCTC অনেক আগে থেকেই অ্যাকাউন্টের সাথে আধার লিংক বাধ্যতামূলক করেছে। এমনকি এখন আধার লিংক না করা থাকলে তৎকাল টিকিট কাটা যাবে না। তাই আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কি না জানতে IRCTC-র ওয়েবসাইটে লগইন করে চেক করে নিন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now