‘যুব সাথী’ ফর্ম নিয়ে কাড়াকাড়ি, রণক্ষেত্র আরামবাগ, অসুস্থ বহু মানুষ

Published:

Arambagh
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: যুব সাথী এবং ভূমিহীনদের আবেদন পত্র নিয়ে জোর কাড়াকাড়ি শুরু হয়েছে আরামবাগে (Arambagh)! বিডিও অফিস চত্বরে ধস্তাধস্তির ঠেলায় অসুস্থ অনেকেই। চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘যুব সাথী’ প্রকল্পের উদ্যোগ নিয়ে অনেক রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। এপ্রিল থেকেই মাসে মাসে ১৫০০ টাকা ঢুকতে চলেছে আবেদনকারীদের অ্যাকাউন্টে। তাই নিয়ে ভাতার রাজনীতি বলে নানা কটাক্ষ শুরু করেছে বিরোধীরা।

ফর্ম তোলা নিয়ে চরম বিক্ষোভ আরামবাগে

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ সোমবার, হুগলির আরামবাগের বিডিও অফিস চত্বরে ‘যুব সাথী’ এবং ভূমিহীনদের ফর্ম তোলা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। হাজার হাজার মানুষের ভিড় দেখা গিয়েছে। শুরু হয় ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খলা। বাধ্য হয়ে স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে। কিন্তু পরিস্থিতি আরও বেগতিক হয়ে পড়ে। শেষে বাধ্য হয়ে ঘটনাস্থলে যান আরামবাগ থানার IC রাকেশ রোসিম। সঙ্গে করে নিয়ে যান বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ। ঘটনার জেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এমনকি অনেকেই ফর্ম না নিয়েই বাড়ি ফিরে যান।

পরিস্থিতি নামতে মাঠে নামল IC রাকেশ রোসিম

স্থানীয়দের একাংশের দাবি কোনরকম আইনশৃঙ্খলার বালাই নেই এখানে। সকলকে একসঙ্গে ফর্ম দেওয়া হচ্ছে। ওয়ার্ড অনুযায়ী ফর্ম দেওয়ার কোনো পরিকল্পনা করা হয়নি। কাউন্টার না বাড়িয়ে ফর্ম দেওয়া হচ্ছিল। এদিকে সকলেই দূরদূরান্ত থেকে ছুটে আসে। কিন্তু সামাল দিতে পারেনি পুলিশ। রীতিমত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও পরে আরামবাগ থানার IC রাকেশ রোসিম এসেছিল এবং পরিস্থিতি সামলে ছিলেন। তিনি সকলকে অনলাইনে আবেদন করার জন্য বলেন। অসুস্থ কয়েকজনকে ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কাছাকাছি চিকিৎসালয়ে।

আরও পড়ুন: স্লট বদলেও হল না কাজ, এক বছরেই যাত্রা শেষ Zee Bangla-র জনপ্রিয় ধারাবাহিকের

প্রসঙ্গত, ভোটের মুখে রাজ্যজুড়ে শুরু হল বেকার ভাতার ফর্ম বিলি। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ‘বাংলার যুব সাথী’ ক্যাম্প। ২০২৬ সালের এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বাংলার যুব সাথী’ নামে এই প্রকল্পের সুবিধা পাবেন ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা। প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে এই ‘বেকার ভাতা’ পাওয়া যাবে ৫ বছরের জন্য। প্রথমে অগাস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও, মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দেড় হাজার টাকা ‘বেকার ভাতা’ পৌঁছে দেওয়া হবে ১ এপ্রিল থেকেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now