মুকুল রায়ের প্রয়াণ, যুবসাথী ক্যাম্পে ধস্তাধস্তি…! আজকের সেরা ১০ খবর (২৩ ফেব্রুয়ারি)

Published:

West Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ ফেব্রুয়ারি, সোমবার। মুকুল রায়ের প্রয়াণ, যুবসাথী ক্যাম্পে ধস্তাধস্তি, বাংলাকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) কেশপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাঁশের সেতু পেড়িয়ে যেতে হচ্ছে পরীক্ষাকেন্দ্রে

পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষদা গ্রামে পারাং নদীর উপরে স্থায়ী সেতু না থাকার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার বাঁশের অস্থায়ী পোল দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। বহুবার আবেদন করা সত্ত্বেও কোনও রকম ব্রিজ নির্মাণ হয়নি বলেই অভিযোগ। পরীক্ষা কেন্দ্রে যেতে এটিই একমাত্র পথ, আর বিকল্প রাস্তা অনেকটাই ঘুরপথে। চিকিৎসা এবং প্রশাসনিক কাজের দূরত্ব মোটামুটি ১২ থেকে ১৫ কিলোমিটার। কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। কিন্তু কবে হবে তা জানা নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পেনশনভোগীদের বিরাট সুখবর দিল ইপিএফও

ইপিএফও এর উচ্চতর পেনশন বিকল্প এবার ফের চালু করা হল। ফলে নির্দিষ্ট কর্মীরা প্রকৃত মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার ভিত্তিতেই পেনশন তহবিলে বেশি অবদান রাখতে পারবেন। আর এতে অবসরের পর মাসিক পেনশন অনেকটাই বাড়বে। কিন্তু সুবিধাটি সবার জন্য নয়। বরং, যারা ১ সেপ্টেম্বর ২০২৪ এর আগে উচ্চতর পেনশন বিকল্প বেছে নিয়েছিলেন, শুধুমাত্র তারাই এই সুবিধা পাবে। তারাই আবার নতুন করে আবেদন করতে পারবে। বর্তমানে পেনশনযোগ্য বেতনের ঊর্ধ্বসীমা ১৫,০০০ টাকায় থাকছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) জাতীয় সড়কের উপর ভেঙে পড়ল রেল ব্রিজের একাংশ

মধ্যপ্রদেশের জবলপুর-ভোপাল জাতীয় সড়ক ৪৫ এর উপর শাহপুরা সংলগ্ন চার বছর আগে নির্মিত একটি রেলওয়ে ওভার ব্রিজের একটি অংশ হুরমুড়িয়ে ভেঙে পড়েছে। তবে অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনও রকম হতাহতের ঘটনা ঘটেনি। আগেও এক লেন ক্ষতিগ্রস্ত ছিল। তবে এবার নির্মীয়মান অংশে ধস নামার কারণে গোটা সেতু বন্ধ হয়ে গিয়েছে। যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আর ভারী গাড়িতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আওতায় নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) গুলিবিদ্ধ হয়েও ভারতীয় সেনাকে জঙ্গিদের গোপন আস্তানা দেখাল আর্মি কুকুর

কাশ্মীরের কিশ্তোয়াড় জেলার ছাতড়ু এলাকায় জঙ্গি দমন অভিযানে গুলিবিদ্ধ হয়েও ভারতীয় সেনার জার্মান শেফার টাইসন জঙ্গিদের গোপন আস্তানার হদিশ দিয়েছে সেনাদের। আর তার দেখানো পথ ধরে প্যারা স্পেশাল ফোর্স থেকে শুরু করে পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযান করে জইশ-ই-মহম্মদের তিন জঙ্গিকে নিকেশ করেছে। এমনকি সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আহত কুকুরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, আর তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) অপরিকল্পিত ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করাতে মহিলাকে হাত-পা বেঁধে মারধর

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে অপরিকল্পিত ভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করাতে এক মহিলাকে হাত-পা বেঁধে নাবালিকা মেয়ের সামনে মারধরের অভিযোগ উঠল। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজে অনিয়ম এবং জল নিকাশির সমস্যা নিয়ে প্রশ্ন তোলার কারণে প্রতিবেশীদের একাংশ তাঁর উপর ক্ষিপ্ত হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় পটাশপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আর ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভাইরাল ভিডিও ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আর পুলিশ তদন্ত চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) প্রয়াত হলেন মুকুল রায়

আজ অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি রাত দেড়টায় কলকাতার অ্যাপলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে প্রয়াত হলেন মুকুল রায়। প্রায় ৬০০ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। তৃণমূলের প্রাক্তন শীর্ষ কৌশল বীর থেকেই বিজেপি বিধায়ক হয়ে আবার রাজনৈতিক টানাপোড়েনের শিরোনামে ছিলেন তিনি। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক পদ নিয়ে তিনি দীর্ঘ আইনি লড়াই চালিয়েছিলেন। তবে জীবনের শেষ দিন পর্যন্ত পদে বহাল ছিলেন বলেই খবর। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে চিঠি পাঠালেন মোদী

২০২৬ বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে এবার খোলাখুলি চিঠি পাঠালেন নরেন্দ্র মোদী। এমনকি তৃণমূলকে রাজ্যের উন্নয়ন, হিংসা আর ভোটব্যাঙ্ক রাজনীতির জন্যই দায়ী করলেন। “জয় মা কালী” স্লোগান তুলেই তিনি উন্নত বাংলা করার অঙ্গীকার দিয়েছেন। অনুপ্রবেশ এবং নারীদের নিরাপত্তা ইস্যুতে এবার কড়া অবস্থান নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি তিনি কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যও তুলে ধরেছেন। রাজ্যের কর্মসংস্থান এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) যুবসাথী ক্যাম্পে ধস্তাধস্তি থেকে বিশৃঙ্খলা

আরামবাগের যুব সাথী এবং ভূমিহীনদের ফর্ম তুলতে বিডিও অফিসে ভিড় এবং ধস্তাধস্তি থেকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। বহু মানুষ এতে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ এবং র‍্যাফ মোতায়ন করে পরিস্থিতিকে সামাল দিয়েছে। আইসি রাকেশ রোসিম অনলাইনে আবেদন করতে বলেছিলেন বলে মূলত বাঁধে বিতর্ক। উল্লেখ্য, ভোটের আগে রাজ্যজুড়ে বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে মাধ্যমিকের জন্য মাসে ১৫০০ টাকা করে পাঁচ বছর ভাতা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে উঠেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ভারতের প্রথম A1 স্টেশন হল কাচেগুদা

কাচেগুদা রেলওয়ে স্টেশন ভারতের প্রথম ১০০% A1 রেল স্টেশন হিসেবে স্বীকৃত পেল। A1 স্টেশন বলতে মূলত বছরের ৬০ কোটি টাকার বেশি আয়কারী স্টেশনকে বোঝায়। দক্ষিণ-মধ্য রেলওয়ের এই স্টেশনে রয়েছে ১৩০০টির বেশি এলইডি লাইট, আধুনিক প্রতীক্ষালয়, উন্নত টিকিটিং ব্যবস্থা এবং ছাদে সোলার প্যানেল, যা বছরে প্রায় ১.৭৬ লক্ষ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করে। আর উন্নত পরিকাঠামো এবং শক্তি দক্ষতার ক্ষেত্রে এটি দেশের শীর্ষস্থানে অবস্থান করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) পসমন্দা মুসলিমদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্তিতে না সুপ্রিম কোর্টের

ভারতীয় সুপ্রিম কোর্ট পসমন্দা মুসলিমদের ওবিসি আলিকায় অন্তর্ভুক্তির দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন কোনও গোষ্ঠীকে সংরক্ষণে যুক্ত করা নীতিগত সিদ্ধান্ত। এটি শুধুমাত্র সরকার এবং সংসদের এখতিয়ারের মধ্যেই রয়েছে। বিচার বিভাগ আইন প্রণয়ন করতে পারে না। ওবিসি মর্যাদা নির্ধারণের সামাজিক, অর্থনৈতিক সমীক্ষাও প্রয়োজন। এমনকি অনুচ্ছেদ ৩২ এর আওতায় এরকম জটিল সিদ্ধান্ত নেওয়া যায় না বলেই স্পষ্ট দাবি করা হয়েছে বেঞ্চের তরফ থেকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now