সহেলি মিত্র, কলকাতাঃ এমনও সম্ভব! রেল ক্রসিং (Level crossing) আছে নাম কা ওয়াস্তে, প্রতিদিন রীতিমতো প্রাণ হাতে করে সাধারণ মানুষ গাড়ি করে বা পায়ে হেঁটে চলেছেন নিজেদের গন্তব্যে। অথচ এখনও অবধি রেল ক্রসিং বলতে যা বোঝায় দুদিকে দুটি লোহার ব্যারিয়র সিস্টেম, অথচ এক্ষেত্রে সেটা নেই। কোনও ট্রেন এলে রেল আধিকারিকরা দুই ধারে দড়ি দিয়ে আটকে থাকেন যাতে মানুষ যাতায়াত না করেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু উত্তরপ্রদেশের এমনই একটি ভিডিও বর্তমানে বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। ভিডিও দেখলে আপনারও চোখ কপালে উঠবে।
দড়ি হয়ে গেল রেলগেট!
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রেনটি খুব ধীর গতিতে এগিয়ে আসছে। একটি ট্রেন রেল ক্রসিং-এ বেশ আস্তে এগিয়ে আসছে। অপরদিকে রেল ক্রসিং-এ বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। অথচ কোনওরকম ব্যারিয়র নেই। এহেন পরিস্থিতিতে দুদিকে দুজন ব্যক্তি দড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যাতে ট্রেন ক্রস করানো যায় এবং সাধারণ মানুষকে সচেতন করা যায় ট্রেন আসছে বলে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। এহেন ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের।
VIDEO | Uttar Pradesh: At the unmanned Hatim Sarai railway crossing near Sambhal, railway staff manually tie a rope to stop road traffic to let to the train cross.#Sambhal #Railway
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/tUDZJ06Bcl
— Press Trust of India (@PTI_News) February 25, 2026
সাধারণত, যখন কোনও ট্রেন রেলক্রসিং পার হতে থাকে, তখন লোহার গেটগুলি পড়ে যায় এবং উভয় পাশের যানবাহন এবং মানুষ থেমে যায়। তবে, এই ক্রসিংয়ে এমন কোনও ব্যবস্থা নেই। প্রশ্ন ওঠে, মানুষ কীভাবে জানবে যে ট্রেনটি এগিয়ে আসছে? এহেন ঘটনা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। কেউ হয়তো ভাবতেও পারবেন না এরকম ঘটনা ঘটতে পারে বলে।












