২০ বছর আগে পড়ে গিয়েছিল গভীর বোরওয়েলে, আজ কী করে প্রিন্স জানলে গর্ব হবে

Published:

Prince Viral Video

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকে ২০ বছর আগে গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল ৪ বছরের প্রিন্স (Prince)। হ্যাঁ, হরিয়ানার কুরুক্ষেত্র জেলার হলদিহেরি গ্রামের ওই শিশু খেলা করার সময় খোলা বোরওয়েলে পড়ে যায়। সেনাবাহিনী আনুমানিক ৫০ ঘণ্টার অভিযানের পর আড়াই দিন পর ১০০ ফুট গভীর খাদ থেকে তাঁকে নিরাপদে বের করে আনেন। তবে আপনি কি জানেন প্রিন্স এখন কোথায়? সম্প্রতি কুরুক্ষেত্রে তাঁর একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে নেটিজেনরা।

২০ বছর পর কেমন আছে প্রিন্স?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাস হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, কুরুক্ষেত্রের সাংসদ নবীন জিন্দাল প্রিন্স নামক ওই ছেলেটির সঙ্গে কথা বলছেন। তবে হ্যাঁ, তাঁর বয়স এখন আর ৪ বছর নয়, বরং ২০ বছর পর তাঁর বয়স দাঁড়িয়েছে ২৪ বছর। আসলে সে ১০০ ফুট গভীর একটি বোরওয়েলে পড়ে গিয়েছিল। বিশ্বাস না হলেও এটাই সত্যি। ২০ বছর কেটে যাওয়ার পর তাঁর হদিশ দিলেন সাংসদ। ভিডিওতে যুবক জানায় যে, সে কুরুক্ষেত্রের পোলো গ্রাউন্ডে খেলা দেখতে এসেছে।

পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে প্রিন্স জানায় যে, সে আইটিআই সম্পন্ন করেছে এবং উচ্চশিক্ষা গ্রহণ করছে। এমনকি সে হরিয়ানার হলদিহেরি গ্রামের বাসিন্দা বলে জানায়। তাঁর বাবা একজন সাধারণ দিনমজুর এবং মা গৃহবধূ। ওই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। এমনকি নেটিজেনেরা বিভিন্ন রকম প্রতিক্রিয়াও দিচ্ছে।

আরও পড়ুন: দিঘা, মন্দারমণি যাচ্ছেন? সাবধান! হোটেলে মিলবে না রুম, জারি নির্দেশিকা

সাংসদ নবীন জিন্দাল ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এবং মুহুর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে লক্ষ লক্ষ ভিউ ও লাইক পায়। ব্যবহারকারীরা তাতে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ লিখছেন, “যাকো রাখে সাইয়াঁ মার সাকে না কোই।” কেউ কেউ লিখছেন, “এই চার বছরের শিশুটি অবিশ্বাস্যভাবেই সাহস দেখিয়ে আজ এখানে দাঁড়িয়ে।” কারোর বক্তব্য, “সেনাবাহিনী ও শিশুটির সাহস সত্যিই প্রশংসার যোগ্য।”