পেট্রোল, ডিজেলের দাম ৫ টাকা করে বাড়াচ্ছে রাজ্য সরকার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় অশান্তি ক্রমশ বাড়ছে। যার প্রভাব সরাসরি পড়ছে জ্বালানির দামে (Oil Price Hike)। ইতিমধ্যেই দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে LPG র দাম। গৃহস্থালির গ্যাস প্রতি সিলিন্ডার 60 টাকা বেড়েছে। তাছাড়াও প্রিমিয়াম পেট্রোলের দাম বেড়েছে গোটা দেশে। এবার সাধারণ পেট্রোলের দাম বাড়াতে চলেছে সরকার। তবে গোটা দেশে নয় বরং হিমাচল প্রদেশে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের কংগ্রেস সরকার। যদিও এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ।

হঠাৎ কেন পেট্রোলের দাম বাড়াতে চলেছে এই রাজ্যের সরকার?

চরম মুদ্রাস্ফীতির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিমাচল প্রদেশের মানুষ। তার উপর সে রাজ্যের সরকারের পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বড়সড় ধাক্কা দেবে হিমাচল প্রদেশের বাসিন্দাদের। এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর জন্য বিধানসভায় একটি বিল পেশ করেছে। রিপোর্ট অনুযায়ী, সেই বিল ইতিমধ্যেই পাস করিয়ে নিয়েছে হিমাচল সরকার।

আসলে, হিমাচল প্রদেশের সরকার সে রাজ্যের বিধবা এবং অনাথ ছেলেমেয়েদের আর্থিক সংস্থানের লক্ষ্যে জ্বালানির উপর অনাথ এবং বিধবা কর আরোপ করতে চাইছে। সেই মর্মেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বিধানসভায় হিমাচল প্রদেশ মূল্য সংযোজন কর (সংশোধনী) বিল 2026 পাস করিয়ে নিয়েছেন তিনি। যদিও কংগ্রেস সরকারের এমন বিলের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীরা। তাঁদের দাবি, একেবারে অপ্রয়োজনীয়ভাবে সাধারণ মানুষের পকেটে চাপ দিচ্ছে সরকার।

জানা গিয়েছে, এই নতুন বিল পাস হওয়ায় হিমাচল প্রদেশে পেট্রোল এবং ডিজেলের দাম 5 টাকা করে বাড়বে। এর ফলে পেট্রোলের দাম গিয়ে দাঁড়াবে 100 ও ডিজেল 90 টাকায় পৌঁছবে। বিরোধীদের দাবি, এমনিতেই রাজ্যের কংগ্রেস সরকার পেট্রোলের উপর আলাদা করে 17 শতাংশ এবং ডিজেলের উপর 13.9 শতাংশ কর আরোপ করে। তারপরেও আলাদা করে সেস হিসেবে পেট্রোল এবং ডিজেলের দাম 5 টাকা করে বাড়ানো মানে সাধারণ মানুষের উপর বোঝা বাড়ানো। বলাই বাহুল্য, এর আগে সে রাজ্যের সরকার পেট্রোল এবং ডিজেলের দাম 7 টাকা বাড়িয়েছিল।

অবশ্যই পড়ুন:যে পথের শেষ নেই” খুলতে চলেছে ভারতের প্রথম অন্তহীন রাস্তা

প্রসঙ্গত, অনাথ এবং বিধবা কর চাপিয়ে পেট্রোলের দাম কিছুটা বাড়ানোর প্রসঙ্গে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়েছেন, “আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া অংশকে আর্থিক দিক থেকে শক্তিশালী করা। একদিকে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপর সেস বাবদ 27 টাকা বসিয়েছে। এদিকে আবার বিজেপিই অনাথ এবং বিধবা করের বিরোধিতা করছে। হরিয়ানা, পাঞ্জাবের মতো প্রতিবেশী রাজ্যগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম এখনও দুই টাকা বেশি। সেই তুলনায় হিমাচল প্রদেশে অনেকটাই সস্তা পেট্রোল এবং ডিজেল।”

google button