নবদ্বীপে মহিলা খুন, হরমুজ প্রণালী মুক্ত…! আজকের সেরা ১০ খবর (১৮ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ এপ্রিল, শনিবার। নবদ্বীপে মহিলা খুন, হরমুজ প্রণালী মুক্ত, হিমন্তর বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ তৃণমূলের, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) পোলিং বুথে ১০০ মিটার টানা থাকবে ‘লক্ষ্মণরেখা’, আসছে নয়া নিয়ম

বিধানসভা নির্বাচনকে নির্বিঘ্ন এবং স্বচ্ছ করার জন্য ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কড়া বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, এই সীমানার মধ্যে ভোটার এবং অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তার জন্য সাদা চকের গণ্ডি টানা হচ্ছে। এই গণ্ডির বাইরে থেকে বুথ লেভেল অফিসাররা ভোটারদের নথি ভেরিফাই করবে। আর প্রযুক্তির ছোঁয়া দিতে এবার ভোটার স্লিপে কিউআর কোড এবং দৃষ্টিহীনদের জন্য ব্রেইল স্লিপের ব্যবস্থা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া স্টেশনের পাশে উদ্ধার অর্ধনগ্ন মহিলার দেহ

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে নদীয়ার নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ব্যান্ডেল-কাটোয়া শাখার বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের কাছ থেকে আনুমানিক ৪০ থেকে ৪২ বছর বয়সী ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। পুলিশ এবং স্থানীয়দের অনুমান যে, তাকে অন্য কোনও জায়গা থেকে খুন করে স্টেশনের নির্জন এলাকায় ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই নিয়ে রাজনৈতিক জল্পনাও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ইরান হরমুজ প্রণালী খুলে দিতেই কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি ও দীর্ঘ ৪৯ দিন পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। যার ফলে বিশ্ববাজারে তেলের দামে বড়সড় পতন ঘটেছে। এক ধাক্কায় ব্রেন্ট ক্রুডের দাম ১০% কমেছে এবং ব্যারেল প্রতি ৮৯.৮ ডলারে নেমে এসেছে। ভারতের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের ৪০ শতাংশ এই পথ দিয়ে আসে। তাই এই প্রণালী সবথেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। তবে হরমুজ খোলার কারণে তেলের সংকটও দূর হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার খেতাব পেলেন নরেন্দ্র মোদী

মার্কিন ডেটা এনালিটিক্স সংস্থা মর্নিং কনসাল্ট এর রিপোর্টে আবারও বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হিসাবে উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ থেকে ২৮ মার্চ সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, মোদী ৬৮ শতাংশ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ছিল মাত্র ৩৯ শতাংশ। যা তাঁকে তালিকায় প্রথম দশের বাইরে রেখে দিয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) কলকাতা-ঋষিকেশ স্পেশাল ট্রেন দিল রেল

গরমের ছুটিতে উত্তরাখণ্ড ভ্রমণের পরিকল্পনা করে থাকলে সুখবর দিল পূর্ব রেল। কলকাতা-যোগ নগরী-ঋষিকেশ-কলকাতা রুটে চার মাসের জন্য বিশেষ ট্রেন চালু করার ঘোষণা করেছে। ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরিষেবা আগামী ১০ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। প্রতি শুক্রবার ঋষিকেশ থেকে এবং প্রতি রবিবার দুপুর ১:৫৫ মিনিটে কলকাতা থেকে এই ট্রেনটি ছাড়বে। বর্ধমান, দুর্গাপুর থেকে শুরু করে আসানসোলের মতো গুরুত্বপূর্ণ কিছু স্টেশনে এই ট্রেনটির স্টপেজ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়ল ২%

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ্য ত্রাণ ভাতা ২% বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে বর্তমান ডিএ ৫৮% থেকে বেড়ে ৬০% দাঁড়িয়েছে। সপ্তম বেতন কমিশনের আওতায় এই বৃদ্ধির ফলে ১ কোটির বেশি মানুষ উপকৃত হবে। ডিএ মূল বেতনের ভিত্তিতে হিসেব করা হবে, এবং জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসের বকেয়া টাকাও কর্মীরা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) কমল গ্যাস সিলিন্ডার ডেলিভারির অপেক্ষা

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে এলপিজি সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল তা দ্রুত স্বাভাবিক হচ্ছে বলেই জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা বর্মা জানিয়েছেন যে, বর্তমানে প্রতিদিন প্রায় ৫০ লক্ষ সিলিন্ডার গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। আর অবৈধ সরবরাহ রুখার জন্য ডেলিভারির সময় বাধ্যতামূলক করার ব্যবস্থায় স্বচ্ছতা বেড়েছে। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য ৫ কেজি ছোট সিলিন্ডার যোগান বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ডোমকলে তৃণমূল ছেড়ে সিপিএমে ৪০০ পরিবার

২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মাত্র চারদিন আগে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরেছে। ডোমকল পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি এনামুল মালিথার নেতৃত্বে আনুমানিক ৪০০টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএম-এ যোগদান করেছে। দলবদলের পর তৃণমূলের একটি কার্যালয়ে লাল পতাকা লাগিয়ে সেটিকে সিপিআইএম পার্টি অফিস হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়। আর বামেদের দাবি, সাধারণ মানুষ শাসকদলের উপর ক্ষুব্ধ হয়েই এই প্রতিশ্রুতি নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) মমতাকে মানহানি করায় হিমন্তর বিরুদ্ধে নালিশ তৃণমূলের

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার মাত্র পাঁচদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ উঠছে, ১৬ এপ্রিল কোচবিহারে সভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং গোমাংস ইস্যু টেনে ধর্মীয় বিভাজন আর সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন। চিঠিতে এই বক্তব্যকে নির্বাচনের আদর্শ আচরণ বিধি ও ভারতীয় নারী সংহিতার বিরোধীতা বলে দাবি করেছে কমিশন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) রাশিয়া থেকে তেল কেনার ছাড়পত্র দিল আমেরিকা

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আকস্মিক সিদ্ধান্তে আবারও ভারত সহ বিশ্ববাজারে তেল কেনার পথ ১৬ মে পর্যন্ত প্রশস্ত করা হল। তবে এই ছাড়পত্র শুধুমাত্র মাঝ সমুদ্রে আটকে থাকা রুশ জাহাজগুলোর জন্যই প্রযোজ্য। আর মূলত ইরান সংকটে বিশ্ব বাজারে তেলের যোগান স্বাভাবিক রাখার জন্য ও সরবরাহের জোট কাটানোর জন্য আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে। এতে ভারতের জ্বালানি নিরাপত্তা সাময়িকভাবে নিশ্চিত হলেও পূর্বের তুলনায় কম ছাড়ে এবং আন্তর্জাতিক বাজারের দরে তেল কিনতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন