প্রীতি পোদ্দার, কলকাতা: চলন্ত ট্রেন থেকে পড়ে গেল এক শিশু (Child Falls From Train)! ট্রেনের এমারজেন্সি চেইন টানলেও থামানো হয়নি ট্রেন! তুমুল অভিযোগ করলেন যাত্রীরা। ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা একাধিক উন্নত পদক্ষেপ নিলেও কোথাও না কোথাও তাদের ত্রুটি থেকে যায়। পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ কম বেশি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন যাত্রীরা। এমতাবস্থায় জলপাইগুড়ি-রামনগর রুটে (Jalpaiguri Ramnagar Train Incident) ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। কান্নায় ভেঙে পড়ল পরিবার।
ট্রেন থেকে পড়ে গেল একটি শিশু
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও মোতাবেক, জলপাইগুড়ি-রামনগর রুটে ট্রেন থেকে একটি বাচ্চা পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচানোর জন্য শিশুটির মা ট্রেনের এমারজেন্সি চেইন টেনেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ট্রেন থামেনি। ওই অবস্থায় বাকি যাত্রীরাও ট্রেন দাঁড় করানোর জন্য এমারজেন্সি চেইন টেনেছিল কিন্তু ট্রেনটি থামেনি। কান্নায় ভেঙে পড়েন ওই শিশুর মা। তিনি ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে বাকি যাত্রীরা তাঁকে আটকে রেখেছিল। গোটা বিষয়টি রেকর্ড করেছিলেন ওই ট্রেনেরই এক যাত্রী। তিনি দাবি করেন পুলিশ ও RPF উভয়কেই ফোন করেছিলেন। কিন্তু ট্রেনটি থামেনি এবং ট্রেন থেকে পড়ে যাওয়া সন্তানের মা-ও কোনো সাহায্য পাননি।
Indian railway and the services😪
A child fell from a train on the Jalpaiguri-Ramnagar route. The child’s mother immediately pulled the emergency chain, but the train did not stop.
Numerous other passengers seated in the compartment also pulled the chain, yet the train failed… pic.twitter.com/O98tt4jxDA
— Kavish aziz (@azizkavish) April 26, 2026
কাজ করেনি এমারজেন্সি চেইন
ভিডিওটি ভাইরাল হতেই তুমুল হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। যাত্রী নিরাপত্তা নিয়ে রেল ব্যবস্থার বিরুদ্ধে উঠে আসে একাধিক অভিযোগ। তাঁদের প্রশ্ন জরুরি সময়ে সঙ্গে সঙ্গে এমারজেন্সি চেইন টেনে কেন কোনো লাভ হয়নি। এদিকে এখনও পর্যন্ত রেলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনাকে কেন্দ্র করে। নিয়ম অনুযায়ী রেলওয়ে যাত্রীদের শুধুমাত্র জরুরী পরিস্থিতিতে চেন টানার অনুমতি দেওয়া থাকে। যদি কারও পরিবারের কোনও সদস্য প্ল্যাটফর্মে থেকে যায় বা যাত্রার সময় কোনও সমস্যা দেখা দেয় তবে সেই পরিস্থিতিতে যাত্রীকে চেন টানার অনুমতি দেওয়া হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে এমন ঘটনা ঘটে যাওয়ায় রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: অ্যান্টিলিয়ার আগে এখানে থাকতেন মুকেশ আম্বানি, চিনুন সেই পুরনো রাজপ্রাসাদ
প্রসঙ্গত, ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করেন। দূরে হোক বা কাছে ভ্রমণের জন্য সকলেরই প্রথম পছন্দ থাকে এই ট্রেন। সেই কারণে ভারতের অন্যতম যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছে রেল পরিষেবা। কিন্তু মাঝে মধ্যেই সেই পরিষেবায় একাধিক অভিযোগ তুলছে যাত্রীরা। কখনও ট্রেনের খাবার, কখনও ট্রেনের শৌচালয় এবার এই এমারজেন্সি চেইন নিয়েও উঠছে অভিযোগ। আসলে বিপদের সময় যখন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থাগুলো বিকল হয়ে যায়, তখন দেশের অন্যতম বৃহত্তম পরিবহন ব্যবস্থার ওপর সাধারণের বিশ্বাসও ক্ষুণ্ণ হয়ে যায়।










