লোকনাথ বাবার তিরোধান দিবস কবে? জেনে নিন পুজোর নিয়মকানুন

Published:

Lokenath Brahmachari

সৌভিক মুখার্জী, কলকাতা: “রণে বনে, জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিবে!” বাবা লোকনাথ ব্রহ্মচারীর (Lokenath Brahmachari) এই উক্তি অক্ষরে অক্ষরে পালন করেন তাঁর ভক্তরা। হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দেবতা বাবা লোকনাথ। প্রতিবছর আড়ম্বরের সঙ্গেই তাঁর তিরোধান দিবস পালন করা হয়। হিন্দু ধর্ম বলছে, জন্মাষ্টমী তিথির বিশেষ দিনেই বাবা লোকনাথের জন্মগ্রহণ হয়েছিল। এমনকি ওইদিন শ্রীকৃষ্ণের পাশাপাশি বাবা লোকনাথ দেবের পুজোর রীতি প্রচলিত ছিল। সেই কারণেই তাঁর তিরোধান দিবস পালিত হয় এই জৈষ্ঠ মাসের বিশেষ দিনটিতে। কিন্তু এ বছর অর্থাৎ ২০২৬ সালে লোকনাথ দেবের তিরোধান দিবস কবে পড়ছে?

২০২৬ সালে লোকনাথ বাবার তিরোধান দিবস

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস পড়ছে ৩ জুন, বুধবার। বাংলা ক্যালেন্ডার হিসেবে তা ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২। কিন্তু হ্যাঁ, লোকনাথ দেবের পূজার কোনও সময়সূচী হয় না। ইচ্ছামতো যখন খুশি পূজা করা যায়। কিন্তু দিনের আলোতে পূজা করলেই কৃপা বর্ষিত হয় বলে বিশ্বাস করা হয়। দিনের যে কোনও সময় লোকনাথ বাবার পূজা করতে পারেন।

আরও পড়ুন: হুরমুজের প্রয়োজন নেই! বিকল্প পথেই আসবে জ্বালানি, খেল দেখাবে ভারত-ওমান চুক্তি

লোকনাথ বাবার পূজার বিশেষ কিছু নিয়ম

বাবা লোকনাথদেব অল্পেতেই সন্তুষ্ট। কিন্তু তাও তাঁর ভক্তরা কিছু নিয়ম মেনেই পূজা করেন, যাতে তিনি সন্তুষ্টি লাভ করেন এবং ভক্তদের কৃপা বর্ষণ করেন।

  • বিশ্বাস অনুযায়ী, লোকনাথ বাবা মিছরি বা অমৃতি খেতে খুবই পছন্দ করেন। সেই কারণে, নৈবিদ্য হিসেবে এই দুটো জিনিস নিবেদন করতে হয়। তাহলে ভক্তদের উপর কৃপা বর্ষিত হয়। পাশাপাশি সাদা রঙের যে কোনও মিষ্টি লোকনাথ বাবাকে অর্পণ করতে পারেন।
  • লোকসান বাবার পূজার প্রধান ফুল নীল শাপলা কিংবা নীল শালুক। তাই পূজার সময় এই ফুলগুলি ব্যবহার করুন। এমনকি সাদা ফুল বা বেলপাতা ব্যবহার করতে পারেন।
  • ফল নিয়ে যদি বলি, তাহলে লোকনাথ দেবকে মৌসুমী ফল দিতে হয়। সেক্ষেত্রে তালশাঁস, কালোজাম, আম ইত্যাদি দিতে পারেন। এছাড়া নৈবেদ্য, খিচুড়ি, পোলাও, নিরামিষ খাবার ইত্যাদি বানাতে হয়।
  • লোকনাথ ব্রহ্মচারীর পূজা করার জন্য অবশ্যই সাদা রঙের পোশাক পরার করার চেষ্টা করুন। এতে তিনি কৃপা বর্ষণ করেন।
  • লোকনাথ বাবা মহাদেবের অবতার হিসেবে পরিচিত। তাই অবশ্যই তাঁর পূজা করার আগে মহাদেবের পূজা করে নিতে হবে। তাহলে তাঁর কৃপা বর্ষিত হবে।
  • যে সমস্ত ব্যক্তিদের জন্ম কুণ্ডলীতে খারাপ যোগ থাকে, যেমন দারিদ্র্য যোগ, বিষ যোগ, তারা এদিন ভক্তিভরে লোকনাথ দেবের পূজা করতে পারেন। তাহলে সেই দোষ খন্ডে যায় বলে বিশ্বাস করা হয়, এবং সবদিক থেকে উন্নতি লাভ করা যায়।