ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে লোডশেডিং? WBSEDCL-র এই নম্বরগুলি রেখে দিন হাতের কাছে

Published:

WBSEDCL Helpline

অনন্যা সরকার, কলকাতা: ঝড় বৃষ্টিতে বিভিন্ন এলাকায় গাছ পড়ে ইলেকট্রিক সরবরাহের তার ছিঁড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। তার জন্য বহু গ্রাহককেই চরম ভোগান্তির শিকার হতে হয়। আপনার এলাকাতে যদি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) এর বিদ্যুৎ সংযোগ থাকে, তাহলে দীর্ঘ সময় লোডশেডিংয়ের মতো সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ করবেন (Helpline Numbers), তারই হদিস রইলো এই প্রবন্ধে। 

WBSEDCL- এর হেল্পলাইন নম্বর

ওভারহেড তার থাকার কারণে প্রায়ই ঝড় বৃষ্টিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। অনেক জায়গায় ঝড়ে গাছ পড়ে তার ছিঁড়ে যায়, ফলে এলাকা জুড়ে দীর্ঘসময়ের জন্য হয় পাওয়ার কাট। এমতাবস্থায় গ্রাহকরা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার টোল ফ্রি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। এই নম্বরটি হল – 19121। 

এছাড়া বিদ্যুৎ ভবনের কন্ট্রোলরুমে ফোন করেও অভিযোগ জানানো যায়। কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বরগুলি হল – 8900793504 এবং 8900793503। এছাড়া, রাজ্যে বিদ্যুৎ বিতরণ সংস্থার একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ (বট) নম্বরও রয়েছে। সেখানেও মেসেজ করে সমস্যার বা অভিযোগের কথা জানানো যায়। চ্যাট বটের মাধ্যমে অভিযোগ পৌঁছে যায় সংস্থার দপ্তরে। হোয়াটসঅ্যাপে টেক্সট করা শুরু করলে প্রথমেই গ্রাহকের ‘কনজিউমার নম্বর’ চাওয়া হয়। তারপর গ্রাহকরা নিজের এলাকার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে পারবেন। 84337 19121 হল হোয়াটসঅ্যাপ চ্যাট বটের নম্বর। এর মাধ্যমে আপনার অভিযোগ জানালে, তা সরাসরি সংস্থার দপ্তরে পৌঁছে যায় এবং দ্রুত উপযুক্ত ব্যবস্থাগ্রহণ করে সংস্থা।

আরও পড়ুনঃ গ্রাহকদের দিল বড় ঝটকা দিল HDFC ব্যাংক, এবার বাড়তে পারে খরচ

তবে ঝড়-বৃষ্টির সময় ছাড়াও গরমকালে যেকোনো সময় পাওয়ার কাট হতে পারে। সেই সময় WBSEDCL- এর জেলা ভিত্তিক হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করে অভিযোগ জানানো যায়। সংস্থার জেলা ভিত্তিক কাস্টমার কেয়ার নম্বরও রয়েছে, সেগুলি https://www.wbsedcl.in/irj/go/km/docs/internet/new_website/Contact_Customer_Care.html এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন।