বিক্রম ব্যানার্জী, কলকাতা: এই মুহূর্তে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলছে ভারতীয় এ দল (Team India)। সেই দলেই রয়েছেন বৈভব সূর্যবংশীরা (Vaibhav Sooryavanshi)। তবে দলের জন্য কাজের কাজ করতে পারছেন না তাঁরা! সোমবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে একটা সময় বেশ বিপদে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ঠিক সেই সময় দলের হাল ধরেন মুম্বইয়ের উদীয়মান ফার্স্ট বোলিং অলরাউন্ডার সূর্যংশ শেডগে। ব্যাট হাতে দলের হয়ে নির্ভরযোগ্য ইনিংস খেলেন তিনি। সবচেয়ে বড় কথা, এই ক্রিকেটার নিজেকে দক্ষ ফিনিশার হিসেবে দাবি করেন। তার প্রমাণও দিয়েছেন তিনি। আর তারপরেই অনেকেই বলছেন, ম্যাচের হাল ধরার জন্য নতুন ফিনিশার পেয়ে গেল টিম ইন্ডিয়া।
নতুন ফিনিশার পেয়ে গেল টিম ইন্ডিয়া!
সোমবার, ভারত তখন শ্রীলঙ্কার বিরুদ্ধে 125 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছে। ঠিক সেই সময় কঠিন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেন সূর্যংশ। ব্যাট করতে নেমে 66 বলে 72 রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। অন্যদিকে ভারতীয় এ দলের আরেক প্লেয়ার বিজরাজ নিগমও 51 রানের দুরন্ত নক খেলেন। আর সেই সূত্র ধরেই 50 ওভারে 265 রান তোলে ভারতীয় দল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ফাস্ট বোলিং অলরাউন্ডার সূর্যংশ এর ইনিংস দেখার পরই একেবারে হা হয়ে গিয়েছেন দর্শকরা। কেউ কেউ বলছেন, এমন খেলা চালিয়ে যেতে পারলে খুব শীঘ্রই টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়ে যাবেন এই খেলোয়াড়। কেউ কেউ বলছেন, বৈভব সূর্যবংশীর মতো প্লেয়াররা যেখানে মুখ থুবড়ে পড়েছেন, সেই পর্বে দাঁড়িয়ে একজন বোলিং অলরাউন্ডার হিসেবে দক্ষ ফিনিশারের ভূমিকা পালন করেছেন সূর্যংশ।
অবশ্যই পড়ুন: পরিবারেও ভাঙন? শুভেন্দুর ডাকে সাড়া মমতার ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্ষমতা প্রদর্শন করলেও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে আজ পর্যন্ত তিন ম্যাচের একটিতেও হাফ সেঞ্চুরি করতে পারেননি বৈভব সূর্যবংশী। আজকের ম্যাচে মাত্র 21 রান করেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আর তারপরেই বিহারের ক্রিকেটারের ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া।










