বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে আর কাটতে হবে না ট্রেনের টিকিট (Free Train Travel) । সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে যাতায়াত। দেশের বীর সেনাদের জন্য বিরাট ঘোষণা নরেন্দ্র মোদি সরকারের। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, ভারতীয় সেনার তিন বাহিনীর যেসব সদস্যরা গ্যালান্ট্রি পুরস্কারে সম্মানিত হয়েছেন তাঁরা আজীবন ভারতীয় রেলের (Indian Railways) সমস্ত ট্রেনে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই সুবিধা পাবেন তাঁদের পরিবারের সদস্যরাও। এখন প্রশ্ন কবে থেকে শুরু হবে এই পরিষেবা?
কবে থেকে বিনামূল্যে যাতায়াত করা যাবে ট্রেনে?
আগেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, ভারতীয় সেনার স্থল বাহিনী, নৌ বাহিনী এবং আকাশ বাহিনীর গ্যালান্ট্রি পুরস্কার প্রাপকরা ভারতীয় রেলের সমস্ত ট্রেনে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, দেশের হয়ে লড়াই করা ইউনিফর্মধারী বীরদের সম্মান জানানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, প্রয়াত পুরস্কার প্রাপক বীর সেনার স্বামী অথবা স্ত্রী এবং পরিবারের সদস্যরাও সম্পূর্ণ নিখরচায় ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
বলাই বাহুল্য, ভারতীয় বীর সেনাদের জন্য বিনামূল্যে ট্রেনে ভ্রমণের ঘোষণা আগে হয়ে গেলেও এবার তা বাস্তবায়ন করতে চলেছে ভারতীয় রেল। ভারতীয় রেল জানিয়েছে, আগামী পহেলা নভেম্বর থেকে যোগ্য ব্যক্তিরা সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনে ভ্রমণ করার জন্য টিকিট বুক করে নিতে পারবেন IRCTC ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে। আর গোটা প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক একটি বিশেষ ডিজিটাল ব্যবস্থা তৈরি করেছে।
Honouring Courage, Sacrifice and Service of Our Gallant Soldiers & Their Families 🇮🇳
In a landmark initiative, the Ministry of Defence has approved lifetime train travel facilities for Sena Medal, Nau Sena Medal and Vayu Sena Medal (Gallantry) Awardees, their spouses… pic.twitter.com/9hvKbgu1PQ
— ADG PI – INDIAN ARMY (@adgpi) September 16, 2026
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে বড় জয় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রেল জানাচ্ছে, যোগ্য সুবিধাভোগীরা প্রথমে ইন্ডিয়ান রেলওয়েস সেকশন কার্ড পোর্টাল বা IRCCP তে নিজেদের নাম নিবন্ধন করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার নাম সহ যাবতীয় তথ্য ভেরিফিকেশন করার পর অনলাইনেই ই পাস পেয়ে যাবেন। পরবর্তীতে ওই ই পাস ব্যবহার করেই IRCTC ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট বুক করতে পারবেন সুবিধাভোগীরা। আর এই পরিষেবা শুরু হচ্ছে আগামী পহেলা নভেম্বর থেকে। ভারতের বীর জওয়ানরা ভারতীয় রেলের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং এসি চেয়ার কারে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন এই বিশেষ পরিষেবার দৌলতে।










