উত্তরবঙ্গে ৯৪০ মিটার লম্বা রোড ওভার ব্রিজ তৈরি করল রেল, আরও উন্নত হল যোগাযোগ

Published:

Indian Railways Road over bridge near Alipurduar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে তৈরি হয়ে গেল রোড ওভার ব্রিজ (Indian Railways)। উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে উত্তরবঙ্গের (North Bengal) আলিপুরদুয়ার ডিভিশনের গৌরীপুরের লেভেল ক্রসিং সিএ 26 নম্বর গেটের ঠিক উল্টোদিকে এই রোড ওভার ব্রিজটির নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ব্রিজ উত্তরবঙ্গের সড়ক এবং রেল পরিকাঠামো উন্নয়নের এক বড় মাইলফলক।

দুই স্টেশনের মাঝে তৈরি করা হয়েছে বিরাট ব্রিজ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তর পূর্ব সীমান্ত রেলের হাত ধরে আরওবিটি গৌরীপুর এবং আলমগঞ্জ স্টেশনের মধ্যে 162/5-6 কিলোমিটার জুড়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই ব্রিজের মোট দৈর্ঘ্য 940 মিটার। সেই সাথে এই ব্রিজে সাড়ে 10 মিটার প্রশস্ত তিনটি লেনে গাড়ি চলাচলের জায়গা রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এ বিশেষ ব্রিজ তৈরির ফলে এবার থেকে উপকৃত হবেন নিত্য পথ চলতি মানুষজন।

না বললেই নয়, উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এই নয়া ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হওয়ার ফলে এখন থেকে আর বারবার গেট বন্ধ হওয়ার জন্য যাতায়াতের সমস্যা হবে না। যানবাহন থেকে শুরু করে নিত্য পথ চলতি মানুষজন কোনও রকম বাধা বা সমস্যা ছাড়াই একেবারে নিরাপদে যাতায়াত করতে পারবেন। একই সাথে এই ব্রিজ রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা কমানোর পাশাপাশি পথচারীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাবে।

অবশ্যই পড়ুন: শিয়ালদা-হাওড়া লাইনে সেতুর সংস্কার, ট্র্যাকে নতুন প্রযুক্তি, একগুচ্ছ পদক্ষেপ পূর্ব রেলের

অনেকেই মনে করছেন, উত্তরবঙ্গের এই রোড ওভার ব্রিজের দৌলতে যানজট যেমন কমবে তেমনই আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্তের মানুষজন একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন সহজেই। ফলে আর্থিক, সামাজিক বলা ভালো সার্বিক দিক থেকে উন্নতি হবে উত্তরবঙ্গের এই অংশের।।

google button