সহেলি মিত্র, কলকাতাঃ আকাশে রোদ ঝলমলে দেখে ছাতা নেননি? বাড়ির বাইরে আছেন? তাহলে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে বাংলার বেশ কিছু জেলায় তেড়ে বৃষ্টি (Rainfall Forecast) আসছে। সেইসঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ। এক নাগাড়ে বৃষ্টিপাত এবং কালবৈশাখীর জেরে বাংলাজুড়ে তাপমাত্রা রেকর্ড হারে নেমেছে। আজও স্বাভাবিকের থেকে অনেকটাই কম আছে পারদ। যাইহোক, এরই মাঝে আজ নতুন করে কিছু জেলায় ঝড় বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। চলুন জেনে নেবেন সবটা (Weather Update)।
কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উপযুক্ত বাতাসের প্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার আগমন থাকায়, উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি শিলাবৃষ্টি অবধি হতে পারে। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে? হাওয়া অফিস সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে উল্লেখিত জেলাগুলিতে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে কিমি বেগে কালবৈশাখী, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর জেলায়।
আরও পড়ুন: পুরনো কোচ ও ইঞ্জিন বিক্রি করে ৫০০ কোটির বেশি আয় পূর্ব রেলের
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) সম্পর্কে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বুধবার থেকে আবার উত্তরবঙ্গের জালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।












