যে কারণে আজ মুম্বইয়ের কাছে হারতে পারে KKR!

Published:

Kolkata Knight Riders May Lost Today's Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা হাসিমুখেই শুরু করতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে নিলামের পর থেকে একের পর এক প্লেয়ারের চোট কলকাতার সেই মুখের হাসিতে বাস্তবতা যোগ করতে পারেনি। এক কথায়, KKR এর ম্যানেজার থেকে শুরু করে প্রধান কোচরা হাসিমুখে থাকলেও ভেতরে ভেতরে সমস্যায় জর্জরিত সকলেই। আর সেই সব সমস্যাকে সঙ্গে নিয়েই আজ অর্থাৎ 29 মার্চ শক্তিশালী দল মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, IPL 2026 এর প্রথম ম্যাচেই KKR কে ডোবাবে এক দুর্বলতা।

এই কারণে মুম্বইয়ের কাছে বাজেভাবে হারতে পারে KKR!

গত বছর মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার পরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ছেড়ে দিতে হয় বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে খেলতে গিয়ে চোট পান ভারতীয় তারকা হর্ষিত রানা। যার কারণে গোটা ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ থেকেই বাদ পড়তে হয়েছে তাঁকে। এরপর বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন 18 কোটির মাথিশা পাথিরানা। যদিও খুব শীঘ্রই KKR শিবিরে যোগ দিতে পারেন তিনি।

এদিকে আকাশ দীপের চোট থাকায় তিনিও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়েছেন। সবচেয়ে বড় কথা, এই প্লেয়ারদের বদলি খুঁজে নিলেও তাঁরা কলকাতাকে আজকের ম্যাচে কতটা সঙ্গ দিতে পারবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, KKR এ এবছর নিজেদের কামাল দেখানোর সুযোগ পাবেন বৈভব আরোরা, উমরান মালিকের মতো খেলোয়াড়রা। কিন্তু বৈভব আজ পর্যন্ত সেভাবে নিজের জাত চেনাতে পারেননি। ওদিকে জম্মু ও কাশ্মীরের পেসার উমরান আবার গুরুত্বপূর্ণ সময় প্রচুর রান দিয়ে ফেলেন। একই সাথে বরুণ চক্রবর্তীও এবারের বিশ্বকাপে 14টি উইকেট পেলেও রান খরচ করেছেন প্রচুর। মুজারাবানি বলে থাকলেও তিনি আজকের ম্যাচে কী করতে পারবেন তার ধারণা নেই অনেকের।

অবশ্যই পড়ুন: TMC-র পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলার সাজা, ৩ জওয়ানকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

সব মিলিয়ে বলা যেতে পারে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে একেবারে নড়বড়ে বোলিং বিভাগ নিয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে মুম্বই অনুশীলনে নিজেদের পুরোপুরি তৈরি করে নিয়েছে। অনেকেই মনে করছেন, আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার দলের সামনে কলকাতার সবচেয়ে বড় দুর্বলতা বোলিং সমস্যা। আর এই কারণেই আজকের ম্যাচে হারতে হতে পারে শাহরুখ খানের দলকে।

google button