হুগলীর শ্রীরামপুর থেকে দিঘা অবধি চলবে AC বাস, জানুন রুট

Published:

Serampore-Digha Bus

সহেলি মিত্র, কলকাতাঃ দিঘা (Digha)…শরীর ও মন ভালো করে দিতে নামটাই যথেষ্ট। কম টাকায় গোয়ার অনুভূতি পেতে দিঘা, মন্দারমণির জুড়ি মেলা ভার। বছরের যে কোনও সময়ে দিঘা যাওয়া যায়। বাসে, ট্রেনে কিংবা সড়কপথে আপনি দিঘা কিংবা মন্দারমণির মতো সুন্দর জায়গায় পৌঁছে যেতে সক্ষম হবেন। বাংলার এমন কোনও মানুষ হয়তো বাকি নেই যে দিঘা যায়নি। এখন বহু জায়গা থেকে দিঘা যাওয়ার বাস ছাড়ছে। এবার তেমনই আরও একটি জায়গা থেকে খুব শীঘ্রই বাস ছাড়বে বলে খবর। চলুন জেনে নেবেন।

শীঘ্রই শুরু হচ্ছে শ্রীরামপুর-দিঘা বাস

আপনিও কি শ্রীরামপুরের বাসিন্দা? দিঘা যাবেন বলে ঠিক করেছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। জানা গিয়েছে, অতি শীঘ্রই চালু হতে চলেছে হুগলীর শ্রীরামপুর থেকে দিঘা (Serampore-Digha Bus) অবধি বাস। তাও আবার নন এসি নয়, একদম শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা শুরু হতে চলেছে বলে খবর। সবথেকে ভালো খবর হল এটা যে এই পরিষেবা চালু থাকবে প্রতিদিন।

শ্রীরামপুর-দিঘা বাসের রুট

রিপোর্ট অনুযায়ী, ASR পরিবহণের তরফে এই শ্রীরামপুর থেকে দিঘা অবধি বাস চালানো হবে। বাস্টি ভায়া জি টি রোড রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, কোলাঘাট, কাঁথি, চাউলখোলা হয়ে দিঘা ঢুকবে। অর্থাৎ বাসটি মন্দারমণিও যাবে। কেউ যদি মন্দারমণি যেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে চাউলখোলা নেমে সেখান থেকে টোটো করে আপনি আপনার হোটেল বা রিসোর্টে ঢুকে যেতে পারেন।

আরও পড়ুনঃ বন্দে ভারত স্লিপার থেকে হাইড্রোজেন ট্রেন, ভারতীয় রেলে ঘটতে চলেছে ৮ বড় পরিবর্তন

কবে শুরু হবে পরিষেবা?

এখন সকলের মুখে একটাই প্রশ্ন, এই দীর্ঘ প্রতীক্ষিত রুটে এসি বাস পরিষেবা কবে চালু হবে? বাস সংস্থার তরফে কোনও দিনক্ষণ ঘোষণা না করা হলেও জানানো হয়েছে, বুকিং প্রক্রিয়া চলছে। শীঘ্রই বাস চলাচলও শুরু হবে। পোস্টের কমেন্ট বক্সে আবার কেউ কেউ বলছেন, শ্রীরামপুর থেকে দিঘার বাসের থেকে বেশি জরুরি শ্রীরামপুর থেকে তারকেশ্বর বাস। কবে থেকে চালু হচ্ছে, দীঘা ডাকছে। অন্য একজন বলেছেন, একবার চালু হয়েছিল। Non AC বাস। একবারই গিয়েছিলাম। জীবনে ওর থেকে দু:সহ খারাপ অভিজ্ঞতা কোনদিন হয়নি।