সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে পারফরম্যান্স এবং ব্যাটারি ব্যাকআপের নতুন সংজ্ঞা লিখতে চলেছে এবার ভিভো। হ্যাঁ, ভারতে লঞ্চ হয়েছে Vivo T5 Pro। আজ থেকেই অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই মডেল কিনতে পারবে গ্রাহকরা। সাশ্রয়ী দামের মধ্যেই প্রিমিয়াম সব ফিচার্স দিয়ে ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টের মধ্যে কড়া টক্কর দিচ্ছে। বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।
কী কী ফিচার্স রয়েছে ফোনটির?
Vivo T5 Pro ফোনটিতে এমন কিছু ফিচার্স দেওয়া হয়েছে যা সাধারণত দামি ফ্লাগশিপ ফোনগুলোতে দেখা যায়। এই ফোনটিতে পাওয়া যাচ্ছে—
ব্যাটারি– ফোনটিতে রয়েছে একটি 9020mAh এর বিশাল ব্যাটারি। সাথে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট। এমনকি এতে রিভার্স চার্জিং সুবিধাও থাকছে, যার মাধ্যমে আপনি অন্য কোনও ডিভাইসে চার্জ দিতে পারবেন।
প্রসেসর এবং কুলিং– এতে ব্যবহার করা হচ্ছে Snapdragon 7s Gen 4 প্রসেসর। এমনকি গেমিং এর সময় যাতে ফোনটি গরম না হয়, তার জন্য রয়েছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম।
ডিসপ্লে– ফোনটিতে রয়েছে 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। এমনকি এটি আপনার স্ক্রিন স্ক্রলিং এবং গেমিং অভিজ্ঞতার সংজ্ঞাকে সম্পূর্ণ বদলে দেবে।
সুরক্ষা– জল বা ধুলোবালি থেকে বাঁচাতে এই ফোনটিতে দেওয়া হচ্ছে IP68 এবং IP69 রেটিং, যেটি এই বাজেটের ফোনে সত্যিই বিরল।
ক্যামেরা– এই ফোনটিতে রয়েছে পিছনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা থাকছে এবং 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকছে। পাশাপাশি সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
আরও পড়ুন: এই কোড না দিলে ফেরত যাবে LPG সিলিন্ডার, বদলে গেল গ্যাস ডেলিভারির নিয়ম
দাম কত এই মডেলের?
ভিভোর ওই ফোনটি একটি স্টোরেজের ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে। জানা যাচ্ছে, এই ফোনটির 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র 11,499 টাকা। আর ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্টে ফোনটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি লঞ্চ অফার হিসেবে বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও নো-কস্ট ইএমআই-র ও পুরনো ফোন এক্সচেঞ্জের সুবিধা দেওয়া হচ্ছে।










