ব্যবসার জন্য গ্যারান্টি ছাড়া ৯০ হাজার টাকা লোন, আবেদন করুন এই সরকারি প্রকল্পে

Published:

PM SVANidhi Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: হকার বা ছোট ব্যবসায়ীদের জন্য এবার বিরাট সুখবর। তাদেরকে স্বনির্ভর গড়ে তুলতে কেন্দ্র সরকারের চালু করা পিএম স্বনিধি যোজনা (PM SVANidhi Scheme) ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনেছে। আর এবার এই প্রকল্পে আরও বেশি মানুষ যুক্ত করার জন্য গুরুত্ব দিচ্ছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে কোনও জামানত ছাড়াই ধাপে ধাপে ৯০ হাজার টাকা পর্যন্ত ঋণ মেলে। এমনকি ইতিমধ্যেই দেশজুড়ে ১ কোটির বেশি ঋণ বিতরণ করা হয়েছে। কিন্তু আপনিও কীভাবে পাবেন তা জানুন বিস্তারিত।

কী এই পিএম স্বনিধি যোজনা?

করোনা মহামারীর সময় ছোট ব্যবসায়ী এবং হকারদের ব্যবসা কার্যত ভেঙে গিয়েছিল। সেই সময় তাদেরকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করার জন্যই কেন্দ্রীয় সরকার ২০২০ সালের জুন মাসে চালু করেছিল এই পিএম স্বনিধি যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হলে—ছোট ব্যবসায়ীদের সহজে ঋণ দেওয়া, মহাজনদের উচ্চ সুদের ঋণ থেকে রক্ষা করা, ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা, আর ব্যবসাকে আরও বড় করে তোলা।

কত টাকা ঋণ পাওয়া যায়?

প্রসঙ্গত, এই প্রকল্পে ধাপে ধাপে ঋণ মেলে। প্রথম ধাপে ১৫,০০০ টাকা ঋণ পাওয়া যায়। সেই ঋণ পরিশোধ করার পর দ্বিতীয় ধাপে ২৫,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। আর তৃতীয় ধাপে আরও ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ মেলে। অর্থাৎ সবমিলিয়ে একজন উপভোক্তা ব্যবসার জন্য ৯০,০০০ টাকা পর্যন্ত ঋণ পায় এই প্রকল্পের আওতায়। এমনকি এখানে শুধু ঋণ নয়, আরও একাধিক সুবিধা রয়েছে। প্রথমত, সুদের উপর ভর্তুকি মেলে। দ্বিতীয়ত, সময় মতো ইএমআই জমা দিলে বিশেষ সুবিধা মেলে। এছাড়া ডিজিটাল লেনদেনে ক্যাশব্যাক, আর RuPay ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যায়।

কারা আবেদন করতে পারবেন?

বিশেষ করে যারা রাস্তার ধারে ছোট দোকান চালাচ্ছে বা হকার, ঠেলাগাড়ি ব্যবসায়ী, সবজি বিক্রেতা বা চায়ের দোকানদার, ফল বিক্রেতা ইত্যাদি ক্ষুদ্র ব্যবসায়ীরা এই প্রকল্পের আওতায় ঋণ পেতে পারে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে ৫৫ লক্ষেরও বেশি মানুষ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এমনকি এই প্রকল্পের উপভোক্তাদের প্রায় ৪৬ শতাংশ মহিলা। পাশাপাশি পিছিয়ে পড়া সম্প্রদায়ের বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই চাকরি! ভারতীয় রেলে সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

আবেদন করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

কিন্তু হ্যাঁ, এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা দরকার। সেগুলি হল—

  • প্রথমত, আবেদনপত্র দেওয়া মোবাইল নম্বর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকতে হবে।
  • দ্বিতীয়ত, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরো নাম এবং পদবী সঠিকভাবে আপডেট থাকতে হবে।
  • তৃতীয়ত, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ একই থাকতে হবে।
  • চতুর্থত, কোনও পুরনো ঋণ খেলাপি অবস্থায় থাকা চলবে না।
  • পঞ্চমত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিংক থাকতে হবে।
  • এছাড়া ঠিকানার বিশেষ চিহ্ন বা অপ্রয়োজনীয় তথ্য থাকলে চলবে না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটিভ থাকতে হবে।