বৃষ রাশিফল ২০২৬: কেমন কাটবে পুরো বছর, জানুন স্বাস্থ্য, প্রেম ও প্রতিকার

Published:

Taurus Horoscope 2026

সৌভিক মুখার্জী, তারাপীঠ: ২০২৬ সাল বৃষ রাশির জাতিকাদের কেমন যাবে (Taurus Horoscope 2026)? বৃষ রাশির ২০২৬ বার্ষিক রাশিফল ( Brish Rashifal 2026) সম্পর্কিত সমস্ত বিষয় এই প্রতিবেদনে তুলে ধরা হল। হ্যাঁ, আমরা স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা, কর্মজীবন, আর্থিক অবস্থা, প্রেম, বিবাহিত জীবন, সমস্ত ক্ষেত্রে ২০২৬ সাল কেমন যাবে তা আলোচনা করব। এমনকি গ্রহের গোচরের উপর ভিত্তি করে ২০২৬ সালে কোন কোন খাতে সুবিধা পাওয়া যাবে আর কী করলে প্রতিকার মিলবে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। তাই অবশ্যই পড়ুন বৃষ রাশির ২০২৬ সালের রাশিফল এবং নিজের রাশি সম্পর্কে বিস্তারিত জানুন।

বৃষ রাশিফল ২০২৬ : কেমন থাকবে স্বাস্থ্য

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি গড়পত্তাই ভালো যাবে। কিন্তু হ্যাঁ, সঠিক যত্ন ও সতর্কতা মানতে হবে। স্বাস্থ্য সারাবছর আপনার অনুকূলেই থাকবে। ২ জুন পর্যন্ত বৃহস্পতির গোচর দ্বিতীয় ঘরে থাকবে যা ইতিবাচক নির্দেশ করছে। জানা গিয়েছে, ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি তৃতীয় ঘরে স্থানান্তরিত হবে। আর সেক্ষেত্রে কিছুটা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে অষ্টম ঘরে অধিপতির উচ্চ অবস্থান ইঙ্গিত দিচ্ছে, নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান করলে স্বাস্থ্য ভালো থাকবে। ৩১ অক্টোবরের পর বৃহস্পতি গ্রহ ততটা সাহায্য নাও করতে পারে। সেক্ষেত্রে সামান্য প্রভাব পড়বে। তবে কেতুর গোচরের ক্ষেত্রে কোনও বড় নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। কিন্তু যদি আপনার আগে থেকে হৃদপিণ্ড বা বুকের সমস্যা থাকে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ। ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন। মাঝে মাঝে অলসতা বা ক্লান্ত ধরা দেবে।

সামগ্রিকভাবে বছরটি স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো কাটবে বলেই অনুমান। বড় কোনও অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে না। রাশিচক্রের শাসক গ্রহ ষষ্ঠ স্থানকে নিয়ন্ত্রণ করবে। সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে সেরকম বড় কোনও সমস্যা হবে না। এমনকি বৃহস্পতি ভালো ফলাফল দেবে। তবে অবশ্যই নিয়মিত ধ্যান বা যোগব্যায়াম করার চেষ্টা করবেন।

২০২৬ সালে কর্মজীবন কেমন হবে

কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে ২০২৬ সাল বৃষ রাশির জাতক জাতিকাদের অনুকূলে থাকবে। লাভের ঘরের অধিপতি বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত দ্বিতীয় ঘরে অবস্থান করবে। ফলত চাকরির পরিস্থিতি স্থিতিশীল এবং সহায়ক হবে এবং বড় কোনও সমস্যার সম্মুখীন হবেন না। রাশিফল অনুযায়ী, জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতির কেরিয়ারের ঘরে সরাসরি সংযোগ থাকবে না। কিন্তু পেশাগত জীবনে সেরকম কোনও বাধার সৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে।

এদিকে ৩১ অক্টোবরের পর বৃহস্পতির প্রভাব কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইতিবাচক ফলাফল নাও পেতে পারেন। তবে ৫ ডিসেম্বর পর্যন্ত দশম স্থানে রাহুর প্রভাব থাকবে। সেই কারণে কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কে একটু সর্তকতা অবলম্বন করতে হবে। শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদের দিকে বেশি মনোযোগ দেবেন না। কর্মক্ষেত্রে গুজব বা রাজনীতিতে জড়াবেন না। তাহলে সমস্যা হবে।

এদিকে এই সময়ের মধ্যে আপনার কাজের প্রতি মনোযোগ দিলে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু সিনিয়রদের সঙ্গে মাঝে মাঝে ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে নিজের মাথার উপর চাপ দেবেন না। নিজে সততা আর পরিশ্রম বজায় রাখলে সহায়ক হবে। মূলত ২০২৬ সাল এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অনুকূল যাবে। বিশেষ করে রাহুর প্রভাব বছরটিকে সফলভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

২০২৬ সালে বৃষ রাশির আর্থিক অবস্থা

বৃষ রাশিফল ২০২৬ অনুযায়ী, আর্থিক অবস্থা মোটামুটি অনুকূলেই থাকবে বলে অনুমান করা হচ্ছে। বছরের শুরু থেকে ২ জুন লাভের ঘরের অধিপতি বৃহস্পতি ধনী ঘরে অবস্থান করবে। সেক্ষেত্রে অতিরিক্ত আয়ের আশা করা যাচ্ছে। তবে সঞ্চয় করতে শিখতে হবে। ২ জন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি উচ্চ স্থানে অবস্থান করবে। সেক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসবে। এমনকি ভালো আয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত কিছু চেষ্টা করতে হবে।

আবার ৩১ অক্টোবরের পর বৃহস্পতি লাভের ক্ষেত্রে সেরকম একটা সহায়ক নাও হতে পারে। কিন্তু শনিদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ৫ ডিসেম্বরের পর রাহু আপনার আয় বৃদ্ধিতে সাহায্য করবে। এই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার পক্ষে কাজ করবে এবং লক্ষ্য অর্জন করতে পারবেন। পাশাপাশি মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন। বছরের প্রথমার্ধে যথেষ্ট পরিমাণ সঞ্চয় করতে পারবেন। সামগ্রিকভাবে আর্থিক দিক থেকে ২০২৬ সাল এই রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূলেই থাকবে।

শিক্ষা ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে

শিক্ষা নিয়ে যদি কথা বলি, তাহলে ২০২৬ সাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই যাবে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত বৃহস্পতি বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত দ্বিতীয় ঘরে থাকবে, যা আগেই বলা হয়েছে। আর এই অবস্থান চারপাশে ইতিবাচক এবং সহায়ক পরিবেশ তৈরি করবে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। ভালো শিক্ষাগত ফলাফল অর্জন করার সম্ভাবনা থেকে যাচ্ছে।

এদিকে ২ জন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি লাভের ঘরে থাকবে। আর সেই কারণে শিক্ষাগত সাধনাকে আরও সমর্থন করবে বৃহস্পতি। গবেষণা বা উচ্চতর শিক্ষাগত পড়াশোনার সাথে জড়িত শিক্ষার্থীরা বৃহস্পতির আশীর্বাদে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৩১ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষার্থীদের আশানরূপ ফলাফল আসবে। এমনকি আইন বা পর্যটন অধ্যায়নরতরা ইতিবাচক ফলাফল পাবে। ভ্রমণ সম্পর্কিত শিক্ষার জন্য অনুকুল সুযোগ আসতে পারে।

পাশাপাশি রাশিফল অনুযায়ী, বুধের গোচর গড়ের তুলনায় ভালো ফলাফল দেবে। বৃহস্পতির অবস্থান বেশিরভাগ ক্ষেত্রে অনুকূলেই থাকবে বলে অনুমান। এছাড়া রাহু এবং কেতুর প্রভাব মাথায় রেখে যুক্তিবাদী হন এবং বিষয়গুলিকে মনোনিবেশ করলে ভালো পরিমাণে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোদ্দা কথা, ২০২৬ সাল শিক্ষার দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূলে থাকবে।

২০২৬ সালে বৃষ রাশির ব্যবসায়িক অবস্থা

রাশিফল অনুযায়ী, ব্যবসার দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি মিশ্র ফলাফল দেবে। সতর্কতা আর প্রজ্ঞার সঙ্গে এগোলে ভালো পরিমাণ লাভের সম্ভাবনা আছে। দশম ঘরে অধিপতি বৃহস্পতি অবস্থান করবে, যা ইতিবাচক হিসেবে গণ্য করা হচ্ছে। ২ জন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার উপর দৃষ্টিপাত করবে, যা আর্থিক লাভের জন্য শুভ। মূলত প্রচেষ্টার মাধ্যমে উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা রয়েছে।

এদিকে রাহু এবং কেতুর গোচর এই বছর ব্যবসায়িক ক্ষেত্রে খুব একটা শক্তিশালী নাও হতে পারে। ৫ ডিসেম্বর পর্যন্ত রাহু এবং কেতু দশম স্থানকে প্রভাবিত করবে। এই সময়কালে আপনাকে একটু ঝুঁকি নিতে হবে। কিন্তু ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। রাশিফল অনুযায়ী, বৃহস্পতির প্রভাব সারা বছর আপনার লাভের ঘর বা পেশার ঘরকে কোনও না কোনও ভাবে প্রভাবিত হতে পারে। কিন্তু অভিজ্ঞ, প্রবীণ বা জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ দিলে ব্যবসায় আপনি লাভবান হতে পারেন। সামগ্রিকভাবে ব্যবসায়ীদের জন্য বছরটি খুব একটা ভালো বলা চলে না।

ভালোবাসা এবং বিবাহিত জীবন

প্রেম, ভালোবাসার জীবন দিয়ে যদি কথা বলি, তাহলে ২০২৬ সাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গড়পত্তায় ভালো যাবে। পঞ্চম ঘরের অধিপতি বুধ প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বড় ঝামেলা এড়াতে সাহায্য করবে। এমনকি বৃহস্পতি প্রেমের জীবনে খুব একটা নেতিবাচক প্রভাব ফেলবে না। কিন্তু শনি আপনার প্রেমের ক্ষেত্রে গড় ফলাফল নিয়ে আসবে। বিশেষ করে যারা সৎভাবে ভালবাসেন, তাদের জন্য ইতিবাচক এই বছরটি। প্রেম এবং সম্পর্কের গ্রহ শুক্র সবসময় আপনার পক্ষেই কাজ করবে। সামগ্রিকভাবে ভালোবাসার দিক থেকে বছরটি মোটামুটি ভালো যাবে।

এবার বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তাহলে বিবাহের যোগ্য জাতক-জাতিকাদের বছরটি সহায়ক হবে। বছরের শুরু থেকে জুন পর্যন্ত বৃহস্পতি তৃতীয় ঘরে থাকবে। এতে বিবাহিত জীবনে সুখ, শান্তি বৃদ্ধি পাবে। এমনকি পুরুষদের এই সময়ে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২ জুন থেকে ৩১ অক্টোবর সময়টি অনুকূলে থাকবে। বৃহস্পতি আপনার সপ্তম ঘরে অবস্থান করবে, যা বিয়ের সম্ভাবনাকে বাড়াবে। ৩১ অক্টোবরের পর বৃহস্পতির অবস্থান বিবাহিত জীবনে কিছুটা সমস্যা করতে পারে। কিন্তু শান্তি বজায় রাখতে হবে।

আরও পড়ুন: মেষ রাশির রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর? জানুন স্বাস্থ্য, প্রেম ও প্রতিকার

পারিবারিক জীবন

বৃষ রাশির ২০২৬ সালের রাশিফল অনুযায়ী, পারিবারিক জীবনের দিক থেকে বছরটি অনুকূলেই থাকবে। বছরের শুরু থেকে ২ জুন পর্যন্ত দ্বিতীয় ঘরে বৃহস্পতির গোচর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। সেই সময় পরিবার বা আত্মীয় স্বজনদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ৩১ অক্টোবরের পর বৃহস্পতির অবস্থানের পরিবর্তনের কারণে বাড়িতে কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে বেশিরভাগ সময় অনুকূলে থাকবে।

এদিকে রাশিফল অনুযায়ী, এই বছর সম্পত্তি, বাড়ি বা যানবাহন সম্পর্কিত বিষয়ক গড় ফলাফল পেতে পারেন। আর্থিক দিক থেকে যেহেতু বছরটি অনুকূল, তাই আর্থিক অবস্থা এমনিতেই শক্তিশালী থাকবে। নতুন সম্পত্তির জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি জমি, বাড়ি বা যানবাহন সম্পর্কে খুব একটা নিশ্চয়তা নাও পেতে পারেন। কিন্তু প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই ফলাফল পাবেন। যদি নিজেই বাধাগুলি অতিক্রম করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই সম্পত্তি, বাড়ি বা যানবাহনের সুবিধা উপভোগ করতে পারবেন। তবে হ্যাঁ, কোনওরকম বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

২০২৬ সালে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রতিকার

২০২৬ সালে সবদিক থেকে উন্নতি পাওয়ার জন্য অবশ্যই শরীরের যে কোনও অংশে রুপো পড়ার চেষ্টা করুন। পাশাপাশি বৃহস্পতিবার মন্দিরে মন্দিরে গিয়ে হলুদ ফল দান করার চেষ্টা করুন এবং সম্ভব হলে দৃষ্টিহীন প্রতিবন্ধীদেরকে একটু খাওয়ান। তাহলে স্বাস্থ্য থেকে শুরু করে আর্থিক অবস্থা, বিবাহিত জীবন, সবকিছুতেই উন্নতি হবে।

google button