প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে প্রকল্প নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত যেন কিছুতেই থামছে না। কখনও আবাস যোজনা প্রকল্প তো কখনও আবার MGNREGA-এর প্রকল্প (MGNREGA Scheme)। আর এই পরিস্থিতির মাঝেই এবার মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য তুলে ধরলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
১০০ দিনের কাজ নিয়ে তুমুল বিতর্ক
দুর্নীতির অভিযোগে প্রায় সাড়ে তিন বছর ধরে ১০০ দিনের কাজে রাজ্য সরকারকে প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যদিও এই নিয়ে কম জলঘোলা হয়নি। কখনও এর বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে যেতে হয়েছে তো কখনও আবার সুপ্রিম কোর্টে। আদালত জানিয়ে ছিল, দুর্নীতির তদন্ত চলুক, তবে সাধারণ মানুষের টাকা আটকে রাখা যাবে না। একই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রকে শর্তও ঠিক করতেও বলেছিল আদালত। কিন্তু কেন্দ্রের দেওয়া শর্তগুলি মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই নিয়ে ঝামেলার শেষ নেই। আর এই অবস্থায় লোকসভার তরফে দেওয়া এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন অমিত মালব্য।
MGNREGA নিয়ে নয়া তথ্য ফাঁস
সম্প্রতি তৃণমূলের এক সাংসদ প্রতিমা মণ্ডল MGNREGA নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প তহবিল দীর্ঘ সময় ধরে আটকে কেন রাখা রয়েছে। এবং কবে বরাদ্দ টাকা মিলবে সেই নিয়েও প্রশ্ন করা হয়। অবশেষে তার জবাব পেয়ে ফ্যাসাতে পড়ল শাসকদল। রিপোর্ট মোতাবেক, আজ, বুধবার, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে লোকসভার সেই প্রশ্নের জবাবের তথ্য পোস্ট করেন। যেখানে স্পষ্ট জানানো হয় পশ্চিমবঙ্গ সরকার MGNREGA-এর জন্য শ্রম বাজেট প্রস্তাব জমা দেয়নি। আর এই নিয়ে বেশ শোরগোল শুরু হয়। অমিত কটাক্ষ করে জানান তাহলে বোঝাই যাচ্ছে বাংলার লক্ষ লক্ষ দরিদ্র শ্রমিকের কাছে MGNREGA মজুরি পৌঁছানো থেকে আসলে কে আটকাচ্ছে?
BIG EXPOSE! TMC caught red-handed by their OWN MP!
The Lok Sabha document says it all — the Central Government has been WAITING for West Bengal’s State Government to submit the Labour Budget proposal for MGNREGA, but it hasn’t been done DESPITE REMINDERS!
So who is really… pic.twitter.com/nercArKSFn
— Amit Malviya (@amitmalviya) March 11, 2026
আরও পড়ুন: গ্যাস সংকটের প্রভাব এবার পরিবহণে! CNG-র দাম বাড়ায় কলকাতায় বাড়ছে অটোভাড়া, কতটা?
প্রসঙ্গত, শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিজেপিশাসিত রাজ্যগুলিতে ১০০ দিনের কাজ নিয়ে একাধিক অভিযোগ করে এসেছে। তাঁদের এও বলা হয়েছিল যে বিজেপিশাসিত রাজ্যগুলিতে ১০০ দিনের কাজে নাকি অধিক বরাদ্দ দেওয়া হয়, কিন্তু মমতা সরকার ঠিকভাবে কাজ করেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সুবিধা পায়নি। এদিকে লোকসভার এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিজেপির তরফে নানাবিধ মন্তব্য করা হলেও এখনও তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।












